জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষের জেরে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে রাজপথে নেমেছেন তিন লাখ ২০ হাজারের বেশি মানুষ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২৯০ জনকে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন তিন লাখ ২০ হাজারের বেশি মানুষ। পুলিশের হিসাব অনুযায়ী, শুধু প্যারিসেই সমবেত হন প্রায় ৭০ হাজার বিক্ষোভকারী।
এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহান্তে ফ্রান্সের বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালিত হলো। কয়েক দিনের মধ্যে দেশটিতে সাধারণ ধর্মঘটের প্রস্তুতি চলার মধ্যেই নতুন করে রাজপথে নামেন আন্দোলনকারীরা। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং সরকারি পরিষেবার মান নিয়ে ক্ষোভ থেকেই এ বিক্ষোভের আয়োজন করা হয়।
এর আগে দুই সপ্তাহ আগের বিক্ষোভে দেশটির বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। একই ধরনের পরিস্থিতি এড়াতে এবার আগেভাগেই নিরাপত্তা প্রস্তুতি জোরদার করে কর্তৃপক্ষ। তা সত্ত্বেও প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এড়ানো যায়নি।
ফ্রান্সের গণ্ডি পেরিয়ে বিক্ষোভের প্রভাব পড়েছে ইউরোপের অন্য দেশেও। আলবেনিয়া, জার্মানি ও ইতালিতেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। তরুণদের রাজপথে নেমে প্রতিবাদ জানানোর প্রবণতা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বিবিসি।
বিক্ষোভ ও সংঘর্ষে ফের উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষের জেরে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে রাজপথে নেমেছেন তিন
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
তাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার
২শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস
৩মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
৪রাজনীতিতে কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি: টিআইবি
৫পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা
এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
২‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৩তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৪‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
তাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার