মেয়েদের শিক্ষার ওপর তালেবানের নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় ইসলামি বক্তা জাকির নায়েক। তাঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সাংবাদিক, অধিকারকর্মী, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জাকির নায়েক দাবি করেন, আফগানিস্তানের প্রকৃত পরিস্থিতি গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হয় না। তাঁর ভাষ্য, গণমাধ্যমে প্রকাশিত সব তথ্যই সত্য নয়। উপযুক্ত শিক্ষক না পাওয়া পর্যন্ত কারও শিক্ষা গ্রহণ পিছিয়ে থাকলে তাতে আপত্তির কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
তালেবান প্রশাসনের অবস্থান সমর্থন করে জাকির নায়েক বলেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তাঁর দাবি, দেশটিতে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়েদের প্রাথমিক শিক্ষা চালু রয়েছে। তবে নিরাপদ শিক্ষার পরিবেশ না থাকা এবং নারী শিক্ষকের ঘাটতির কারণে উচ্চপর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
এ ছাড়া আফগান নারীরা ইসলামি শিক্ষা ও শরিয়াহ বিষয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনে সক্রিয় রয়েছেন বলেও দাবি করেন তিনি।
জাকির নায়েকের বক্তব্যকে গভীরভাবে উদ্বেগজনক ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের শিক্ষা অধিকারকর্মী এবং নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের বাবা। তিনি বলেন, বিশ্বজুড়ে পরিচিত একজন ইসলামি পণ্ডিত কীভাবে মেয়েদের শিক্ষাব্যবস্থা থেকে পরিকল্পিতভাবে বাদ দেওয়ার তালেবানি নীতিকে যৌক্তিক প্রমাণের চেষ্টা করছেন, তা বোধগম্য নয়।
তিনি আরও বলেন, অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞাকে সাময়িক বিলম্ব হিসেবে তুলে ধরা এবং নারী শিক্ষকের সংকটের কথা বললেও তা সমাধানের কোনো পথ না দেখানো গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না।
মালালার বাবা সতর্ক করে বলেন, এ ধরনের মন্তব্য নারীদের ওপর তালেবানের পরিকল্পিত নিপীড়নকে বৈধতা দেওয়ার শামিল। তিনি এই পরিস্থিতিকে গুরুতর অবিচার বলেও উল্লেখ করেন।
এদিকে জাকির নায়েকের বক্তব্যের যুক্তি নিয়ে ব্যঙ্গ করেছেন নির্বাসিত আফগান সংসদ সদস্য মারিয়াম সোলাইমানখিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, জাকির নায়েকের যুক্তি অনুযায়ী, আফগান মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা নেই; তাঁরা কেবল নারী শিক্ষকের অপেক্ষায় রয়েছেন। অথচ তালেবান সেই নারী শিক্ষকদেরই কর্মক্ষেত্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। পোস্টের শেষে তিনি ব্যঙ্গ করে লেখেন, ‘চমৎকার যুক্তি, ডাক্তার!’
ভারতীয় ইতিহাসবিদ রুচিকা শর্মাও জাকির নায়েকের বক্তব্যের সমালোচনা করেছেন। ধর্মীয় ব্যক্তিদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আফগানিস্তানে নারীদের শিক্ষার ওপর কঠোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোচ্চার না হওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন।
রুচিকা শর্মার ভাষ্য, মুসলমানদের মধ্যে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে আফগান নারীদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে কথা না বলে ধর্মীয় ব্যক্তিদের নীরব থাকা গভীরভাবে অনৈতিক। তাঁর মতে, এটি বিশ্বের সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনগুলোর অন্যতম।
এদিকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য বলছে, ২০২১ সালের সেপ্টেম্বরে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে ২৬ লাখের বেশি মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।
ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আফগানিস্তানই বর্তমানে বিশ্বের একমাত্র দেশ, যেখানে মেয়েদের ও নারীদের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা কার্যত বন্ধ রয়েছে।
সংস্থাটির নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, একটি দেশের ইতিহাসের পরিপ্রেক্ষিতে পাঁচ বছর খুব দীর্ঘ সময় না হলেও একটি মেয়ের জীবনে এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কয়েক বছরই তার ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে নির্ধারক ভূমিকা রাখতে পারে।
মেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড়
মেয়েদের শিক্ষার ওপর তালেবানের নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় ইসলামি বক্তা জাকির নায়েক। তাঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভা
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা
২‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’
৩ফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির
৪বাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির
৫মেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড়
এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
২‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৩তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৪‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা