Morning Times
সাম্প্রতিক
সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যসাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন সদ্যজাপানের সঙ্গে গোপন চুক্তিতে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপি সদ্যকক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর শিক্ষিকা মুক্তার মৃতদেহ উদ্ধার সদ্য‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’ সদ্যরাউজানে পিস্তল ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই সদ্যভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ রাশেদ খাঁনের সদ্যশ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে ২ স্ত্রীসহ যুবককে এলাকাছাড়া করল গ্রামবাসী সদ্যসৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যসাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন সদ্যজাপানের সঙ্গে গোপন চুক্তিতে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপি সদ্যকক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর শিক্ষিকা মুক্তার মৃতদেহ উদ্ধার সদ্য‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’ সদ্যরাউজানে পিস্তল ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই সদ্যভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ রাশেদ খাঁনের সদ্যশ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে ২ স্ত্রীসহ যুবককে এলাকাছাড়া করল গ্রামবাসী সদ্যসৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৭ অক্টোবর ২০২৬, ৩:৪২ পিএম
আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ৫:০২ পিএম

সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন

সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন
ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসান ও অভিনেত্রী রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা পাওয়ার কথা উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে জানিয়েছে প্রসিকিউশন। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে এ ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতা এখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।

মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানান। হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন আদালত। এ নিয়ে চতুর্থবারের মতো সময় পেল সংস্থাটি।

পরবর্তী আদেশের জন্য ২৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। ওই দিন টাস্কফোর্স এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিষয়টির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিকে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

আদালতে দাখিল করা অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার আলোচনায় সাগর-রুনি হত্যাকাণ্ডে জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়ার কথা উঠে আসে। এসব তথ্য যাচাই করে তদন্ত চলছে। প্রাথমিক তদন্ত শেষ হলে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়েছে।

নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, নতুন করে তদন্তের দায়িত্ব পাওয়ার পর টাস্কফোর্স ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৯০ জন সাক্ষীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করেছে। এ ছাড়া ২৪ জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

তদন্তে অগ্রগতির প্রসঙ্গে তিনি বলেন, গত ৩০ আগস্ট বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানিয়েছিলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) জিয়াউল আহসানের বরিশালের বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করেছে। এসব আলামতের মধ্যে জিওলোকেশন-সংক্রান্ত তথ্য, এসএমএস এবং কল ডিটেইলস রেকর্ডের (সিডিআর) মুদ্রিত কপি ছিল বলে জানানো হয়েছিল।

অ্যাটর্নি জেনারেলের ভাষ্য অনুযায়ী, জিয়াউল আহসানের এক সহকারী র‌্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক তদন্তে সাগর-রুনি হত্যাকাণ্ডে জিয়াউল আহসান ও একজন ‘মিডিয়া ব্যক্তিত্বের’ সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানান প্রসিকিউটর জোহা। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামও গণমাধ্যমে একই ধরনের বক্তব্য দেন।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, পিবিআইয়ের তদন্ত দলের কর্মকর্তারা সংশ্লিষ্ট আইনজীবী ও প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের কাছে থাকা আলামত চেয়েছেন। এ বিষয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে। হাইকোর্টে দাখিল করা অগ্রগতি প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা মো. আজিজুল হক বিষয়টি উল্লেখ করেছেন বলে জানান তিনি।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী। বাদীপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করে। তবে নির্ধারিত দিনে উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি থাকায় ওই সময় অগ্রগতি প্রতিবেদন নিয়ে কার্যক্রম এগোয়নি।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়