Morning Times
সাম্প্রতিক
সদ্যঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্যমেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ করা যাবে না: নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না সদ্য৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক সদ্যতাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার ৪ দিনের রিমান্ড সদ্যএমপির ভাতিজা থেকে বিএনপি নেতার স্ত্রী, সার ডিলার নিয়োগ নিয়ে তোলপাড় সদ্যমিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক সদ্যআশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ৫০ কারখানায় সদ্যআতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস সদ্যঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্যমেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ করা যাবে না: নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না সদ্য৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক সদ্যতাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার ৪ দিনের রিমান্ড সদ্যএমপির ভাতিজা থেকে বিএনপি নেতার স্ত্রী, সার ডিলার নিয়োগ নিয়ে তোলপাড় সদ্যমিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক সদ্যআশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ৫০ কারখানায় সদ্যআতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ১ নভেম্বর ২০২৬, ৬:৪৫ এএম
আপডেট: ১ নভেম্বর ২০২৬, ৫:৩২ পিএম

দুই রিসোর্টে ৩৬ ভিলা, তদন্তের মুখে আমলা দম্পতি

দুই রিসোর্টে ৩৬ ভিলা, তদন্তের মুখে আমলা দম্পতি
ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে সরকারি ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি পর্যটন প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়া এবং বাজারমূল্যের তুলনায় কম দামে রিসোর্টের ভিলা কেনার অভিযোগ উঠেছে এক আমলা দম্পতির বিরুদ্ধে। নিজেদের ও পরিবারের সদস্যদের নামে দুটি রিসোর্টে মোট ৩৬টি ভিলা কেনার অভিযোগে তদন্ত শুরু করেছে রাজ্যের দুর্নীতিবিরোধী ব্যুরো (এসিবি)।

অভিযুক্ত দম্পতি হলেন রাজস্থানের জ্যেষ্ঠ আইএএস কর্মকর্তা শিখর আগরওয়াল ও তাঁর স্ত্রী আইপিএস কর্মকর্তা প্রশাখা মাথুর। ভিলাগুলোর প্রতিটির ঘোষিত ক্রয়মূল্য প্রায় ১৫ লাখ থেকে ১৬ লাখ ৫০ হাজার রুপি। সব মিলিয়ে ৩৬টি ভিলার ঘোষিত মূল্য প্রায় ৫ কোটি ৫২ লাখ রুপি।

এসিবির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হোটেল ও রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান গোয়েল ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের ‘অনন্ত’ ব্র্যান্ডের অধীনে পরিচালিত দুটি রিসোর্ট থেকে এসব ভিলা কেনা হয়েছে। রিসোর্ট দুটি রাজস্থানের উদয়পুরের বুজরা ও আলওয়ারের আজবগড়ে অবস্থিত।

গত মার্চে বুজরার রিসোর্ট থেকে ২০টি ভিলা কেনেন আগরওয়াল ও তাঁর স্ত্রী। এর মধ্যে ১০টি শিখর আগরওয়ালের এবং বাকি ১০টি প্রশাখা মাথুরের নামে নিবন্ধন করা হয়। প্রতিটি ভিলার দাম দেখানো হয়েছে প্রায় ১৫ লাখ রুপি। সে হিসাবে এ রিসোর্টের ২০টি ভিলার মোট ঘোষিত মূল্য প্রায় ৩ কোটি রুপি।

অন্যদিকে, আজবগড়ের রিসোর্টে কেনা হয়েছে আরও ১৬টি ভিলা। প্রাথমিক অনুসন্ধানের তথ্য অনুযায়ী, এর মধ্যে আটটি ভিলা আগরওয়াল ও তাঁর স্ত্রীর নামে নিবন্ধিত হয়েছে। দুজনের নামে রয়েছে চারটি করে ভিলা। এ ছাড়া তাঁদের দুই ছেলের নামে চারটি এবং আগরওয়ালের শ্বশুর-শাশুড়ির নামে আরও চারটি ভিলা কেনার অভিযোগ রয়েছে।

আজবগড়ের রিসোর্টে আগরওয়াল ও তাঁর স্ত্রীর নামে কেনা আটটি ভিলার প্রতিটির দাম দেখানো হয়েছে ১৬ লাখ ৫০ হাজার রুপি। দুই ছেলের নামে নিবন্ধিত চারটি ভিলার প্রতিটির মূল্য প্রায় ১৫ লাখ রুপি। আর শ্বশুর-শাশুড়ির নামে কেনা চারটি ভিলার প্রতিটির দামও ১৬ লাখ ৫০ হাজার রুপি দেখানো হয়েছে।

দুই রিসোর্টে কেনা ৩৬টি ভিলার ঘোষিত মূল্য সব মিলিয়ে প্রায় ৫ কোটি ৫২ লাখ রুপি। তবে তদন্তের মূল বিষয় শুধু বিপুলসংখ্যক সম্পত্তি কেনা নয়, এর সঙ্গে সরকারি সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষ সুবিধা পাওয়ার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এসিবির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৭ মার্চ রাজস্থানের অর্থ বিভাগ গোয়েল ফ্যাশনস প্রাইভেট লিমিটেডকে বিশেষ আর্থিক ছাড়ের একটি প্যাকেজ অনুমোদন দেয়। তদন্তে আরও জানা গেছে, একই দিনে আগরওয়াল ও তাঁর পরিবারের সদস্যদের নামে ২০টি ভিলা নিবন্ধন করা হয়েছিল। একই তারিখে প্রতিষ্ঠানটির জন্য আর্থিক সুবিধা অনুমোদন এবং পরিবারের সদস্যদের নামে সম্পত্তি নিবন্ধনের ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রাথমিক অনুসন্ধানে সন্দেহ করা হচ্ছে, গোয়েল ফ্যাশনসের পরিচালকদের সঙ্গে যোগসাজশ করে অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িয়েছিলেন আগরওয়াল। সরকারি পদ ও ক্ষমতা ব্যবহার করে তিনি নিজে এবং সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দিয়েছেন কি না, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় রাজ্য সরকারের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে থাকতে পারে বলেও ধারণা তদন্তকারীদের।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রিসোর্ট নির্মাণের শর্ত শিথিল করা, বিশেষ আর্থিক ছাড় দেওয়া এবং প্রয়োজনীয় সনদ যথাযথভাবে যাচাই না করেই অনুমোদন দেওয়ার অভিযোগ রয়েছে। আগরওয়াল প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে তাঁর নেওয়া সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠানটি নিয়মবহির্ভূত কোনো সুবিধা পেয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এসব সিদ্ধান্তের সঙ্গে পরবর্তী সময়ে তাঁর ও পরিবারের সদস্যদের নামে ভিলা কেনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় এসেছে।

রাজস্থানের প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন শিখর আগরওয়াল। উদয়পুরের জেলা কালেক্টর, রাজস্থান রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান এবং শিল্প বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবেও কাজ করেছেন তিনি। এসব দায়িত্ব পালনকালে তাঁর নেওয়া সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের বিষয়গুলোও এখন তদন্ত করা হচ্ছে।

গোয়েল ফ্যাশনস প্রাইভেট লিমিটেড ‘অনন্ত’ ব্র্যান্ডের অধীনে উদয়পুরের বুজরা ও আলওয়ারের আজবগড়সহ বিভিন্ন এলাকায় হোটেল ও রিসোর্ট পরিচালনা করে। প্রতিষ্ঠানটির রিসোর্টে আগরওয়াল ও তাঁর পরিবারের সদস্যদের নামে ভিলা কেনার অভিযোগ ওঠায় পরিচালকদের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টিও অনুসন্ধান করছে এসিবি।

গত ২৭ অক্টোবর দৈনিক ভাস্করে প্রকাশিত প্রতিবেদন, শিল্প বিভাগের পাঠানো তথ্য এবং গোপন সূত্রে পাওয়া উপাত্তের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শুরু করে দুর্নীতিবিরোধী ব্যুরো। পরবর্তী সময়ে ওই অনুসন্ধানের ভিত্তিতে বিস্তারিত তদন্তের অনুমতি দেয় রাজ্য সরকার।

এসিবির মহাপরিচালক গোবিন্দ গুপ্ত জানিয়েছেন, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর ১৭এ ধারায় শিখর আগরওয়াল, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের পূর্বানুমতি দিয়েছে রাজ্য সরকার।

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়