বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে থাকা তরুণী জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রিপন হোসেন এ আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার আগে তাহসিফের সঙ্গে দিশার চলাফেরা, বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ এবং তাঁদের মধ্যে একাধিকবার ফোনে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের পাশাপাশি আগে গ্রেপ্তার হওয়া আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যের সঙ্গে দিশার বক্তব্য যাচাই করতে চান তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
রোববার ঢাকা মহানগর আদালতে দাখিল করা রিমান্ড আবেদনে এসব তথ্য তুলে ধরেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ফিরোজ উদ্দিন। দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদনে ছয়টি কারণ উল্লেখ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।
পুলিশের আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং উত্তরা এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরা এলাকার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন দিশা। ওই দিন সন্ধ্যায় তাঁরা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে যান। এ ছাড়া একটি মোটরসাইকেলের গ্যারেজেও তাহসিফের সঙ্গে দিশাকে দেখা গেছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে মোটরসাইকেলে ঘুরেছেন দিশা। তাহসিফের মুঠোফোনের কললিস্ট বিশ্লেষণ করেও তাঁদের মধ্যে একাধিকবার ফোনে কথা বলার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
তদন্ত কর্মকর্তা জানান, এ মামলার আরেক সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছেন। দিশা ও দীপের দেওয়া বক্তব্যের মধ্যে মিল-অমিল যাচাই করা প্রয়োজন। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দিশার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
দিশাকে রিমান্ডে নেওয়ার পক্ষে পুলিশের ছয়টি যুক্তি ছিল। এগুলোর মধ্যে রয়েছে তাহসিফ হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন, হত্যাকাণ্ডে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, মামলার আলামত উদ্ধার, হত্যার স্থান নির্ধারণ, দিশা ও দীপের বক্তব্যের সামঞ্জস্য যাচাই এবং দিশার দেওয়া তথ্যের সত্যতা পরীক্ষা।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেন, জামিনে মুক্তি পেলে দিশা আত্মগোপন করে তদন্তকাজ ব্যাহত করতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়। তবে শুনানি শেষে আদালত সাত দিনের পরিবর্তে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন সাবেক নৌবাহিনী কর্মকর্তা তাহসিফ। পরিবারের দাবি, ওই দিন জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপের ফোন পেয়ে বাসা থেকে বের হন তিনি। পরদিন বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখান থানাধীন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মরদেহ উদ্ধারের আগের রাতে দীপের পাশাপাশি তাহসিফের সঙ্গে দিশাও ছিলেন। সোনারগাঁ জনপদের পাশের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের ফুটেজ অনুযায়ী, রাত ১০টা ১৭ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করেন তাঁরা। একই মোটরসাইকেলে করে বারে যাওয়া এবং পরে একই মোটরসাইকেলে ফিরে যাওয়ার দৃশ্যও ফুটেজে ধরা পড়ে।
তাহসিফের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা কে এম এনায়েতুল করিম হত্যা মামলা করেছেন। ওই মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি চার দিনের রিমান্ডে নৌ-পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় দীপের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার ৪ দিনের রিমান্ড
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে থাকা তরুণী জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার ৪ দিনের রিমান্ড
২মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
৩আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ৫০ কারখানায়
৪আতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন
৫তাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার
এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
২‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৩তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৪হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
৫‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’
তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার ৪ দিনের রিমান্ড