Morning Times
সাম্প্রতিক
সদ্যতাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার ৪ দিনের রিমান্ড সদ্যমিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক সদ্যআশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ৫০ কারখানায় সদ্যআতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস সদ্যমিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন সদ্যরাজনীতিতে কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি: টিআইবি সদ্যপোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা সদ্যশ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যতাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার ৪ দিনের রিমান্ড সদ্যমিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক সদ্যআশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ৫০ কারখানায় সদ্যআতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস সদ্যমিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন সদ্যরাজনীতিতে কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি: টিআইবি সদ্যপোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা সদ্যশ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ১ নভেম্বর ২০২৬, ৯:৪৭ এএম
আপডেট: ১ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ৫০ কারখানায়

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ৫০ কারখানায়
ছবি: সংগৃহীত

​সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের আন্দোলনের মুখে অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম, টাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানায় প্রবেশের পর কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে এই তিন কারখানার শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে আশপাশের অন্যান্য পোশাক কারখানার শ্রমিকেরাও যোগ দেন।

এর ধারাবাহিকতায় দুপুর ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এ সময় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্দোলনরত শ্রমিকদের ভাষ্য, তাঁদের প্রধান দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার প্রথা বন্ধ এবং ছাঁটাই বন্ধ করা। বিভিন্ন অজুহাতে কারখানা কর্তৃপক্ষের ইচ্ছামতো শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধেও তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, তিনটি প্রধান দাবি নিয়ে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। এর মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আজ মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তবে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা দাবির সমর্থনে এখনো সড়কে অবস্থান করছেন বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকাল থেকেই পোশাকশ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। তাঁদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। সূত্র: ঢাকাপোস্ট​

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়