Morning Times
সাম্প্রতিক
সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস সদ্যমিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন সদ্যরাজনীতিতে কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি: টিআইবি সদ্যপোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা সদ্যশ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যরাজধানীর সাত রুটে চলবে ৮৬১ বাস, পরিচালনায় ৭ কোম্পানি সদ্যবিক্ষোভ ও সংঘর্ষে ফের উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ সদ্যমিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ সদ্যবিডিআর হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ ডিবি হেফাজতে সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস সদ্যমিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন সদ্যরাজনীতিতে কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি: টিআইবি সদ্যপোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা সদ্যশ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যরাজধানীর সাত রুটে চলবে ৮৬১ বাস, পরিচালনায় ৭ কোম্পানি সদ্যবিক্ষোভ ও সংঘর্ষে ফের উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ সদ্যমিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ সদ্যবিডিআর হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ ডিবি হেফাজতে
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ১ নভেম্বর ২০২৬, ৮:০৫ এএম
আপডেট: ১ নভেম্বর ২০২৬, ৯:২৭ এএম

তাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার

তাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় নতুন করে ‘দিশা’ নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়ায় গ্রেপ্তার হওয়া তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। একই দিন দিবাগত মধ্যরাত থেকে চার দিনের রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ দোহা সুমন জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু দীপের সম্পৃক্ততার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তাঁকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দীপ। ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, দীপ তাঁকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। তবে সেখান থেকে তাহসিফ আর ফিরে আসেননি। দীপ একাই ফিরে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপের বক্তব্যেও বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। এতে তাঁর প্রতি সন্দেহ আরও বেড়েছে।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এরপর ওই মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়। হত্যা মামলা দায়ের হলেও লিখিত অভিযোগে কারও নাম উল্লেখ করেননি তাহসিফের বাবা। তিনি শুধু ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানান।

২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে নিখোঁজ হন। পরদিন বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

উত্তরায় নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, দীপ প্রায়ই তাঁদের বাসায় যাতায়াত করতেন। তবে ঘটনার পর দীপের দেওয়া তথ্যে বড় ধরনের অসংগতি ধরা পড়ে।

এনায়েতুল করিম বলেন, ‘পিবিআইয়ের কাছে দীপ স্বীকার করেছে, তারা টঙ্গী গিয়েছিল। অথচ সে আমাকে বলেছিল, তাহসিফকে তাদের বাসার চত্বরে নামিয়ে দিয়ে গেছে। এতেই বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে। আমি জানি না আসলে কী ঘটেছে বা এর পেছনে কারা জড়িত।’

তিনি দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশের দাবি জানান।​

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়