মিরপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টা করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ নভেম্বর) ডিবির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কয়েক দিন ধরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। তবে শনিবার থেকে তাঁদের আন্দোলনে সহিংসতা দেখা দিয়েছে। রোববারও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, সাধারণ শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছেন। আন্দোলনকারীদের সঙ্গে মিশে থাকা অবস্থায় ১১ জনকে আটক করা হয়েছে।
ডিসি রাকিব খাঁন আরও জানান, মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের পাওয়া গেছে। তাঁরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতা। মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা এই নাশকতার সমন্বয়কের ভূমিকা পালন করছেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, আলিফই ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এসব নেতাকর্মীকে রাজধানীতে এনেছেন। সেখানে শতাধিক নেতাকর্মীর উপস্থিতির তথ্য পাওয়া গেছে। তাঁদের শনাক্ত করে আটকের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে রোববার বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়।
এ সময় এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে দুপুরে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।
তিনি জানান, পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য ও কর্মকর্তার উপস্থিতিতে সড়ক পরিষ্কার করা হয়েছে। জনদুর্ভোগ কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলেও কাউকে লাঠিপেটা করা হয়নি। কাউকে আটকও করা হয়নি বলে জানান তিনি। তাঁর দাবি, এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি।
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
মিরপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টা করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ,
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার ৪ দিনের রিমান্ড
২মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
৩আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ৫০ কারখানায়
৪আতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন
৫তাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার
এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
২‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৩তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৪‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার ৪ দিনের রিমান্ড