Morning Times
সাম্প্রতিক
সদ্যঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্যমেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ করা যাবে না: নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না সদ্য৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক সদ্যতাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার ৪ দিনের রিমান্ড সদ্যমিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক সদ্যআশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ৫০ কারখানায় সদ্যআতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস সদ্যমিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন সদ্যঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্যমেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ করা যাবে না: নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না সদ্য৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক সদ্যতাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার ৪ দিনের রিমান্ড সদ্যমিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক সদ্যআশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ৫০ কারখানায় সদ্যআতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস সদ্যমিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ১ নভেম্বর ২০২৬, ৩:০১ পিএম
আপডেট: ১ নভেম্বর ২০২৬, ৪:২৪ পিএম

মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ করা যাবে না: নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না

মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ করা যাবে না: নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না

কুমিল্লার নাঙ্গলকোট ও লালমাই উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সংসদ সদস্যের ভূমিকা থাকবে বলে জানিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণ করা হবে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে। এ ক্ষেত্রে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না।

শনিবার দুপুরে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে দেওয়া বক্তব্যে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে সংসদ সদস্যের দায়িত্ব রয়েছে। তবে একক সিদ্ধান্তে প্রার্থী চূড়ান্ত করা হবে না। সংশ্লিষ্ট ইউনিয়নের নেতাদের সঙ্গে বসে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে প্রার্থী নির্ধারণ করা হবে।

এ সময় তিনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেন। তাঁর ভাষ্য, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল-সমর্থিত প্রার্থীর বিজয় বাধাগ্রস্ত হতে পারে।

তাঁর বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, যুবদল নেতা নাসির উদ্দিন, জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।

পরে বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে বিদ্রোহী প্রার্থী হওয়ার পক্ষে যারা নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন, মূলত তাঁদের উদ্দেশ্য করেই তিনি ওই বক্তব্য দিয়েছেন।

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থনের বাইরে একাধিক প্রার্থী থাকলে বিজয়ের সম্ভাবনা কমে যায়। তাই নির্বাচনি এলাকার দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেই দল-সমর্থিত প্রার্থী নির্ধারণ করা হবে। কাউকে এককভাবে মনোনয়ন দেওয়ার কথা তিনি বলেননি।

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়