Morning Times
সাম্প্রতিক
সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬, ২:২৫ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ৫:৫৭ পিএম

আর্জেন্টিনা-ব্রাজিলের দিকে আর কত দিন তাকিয়ে থাকব, প্রশ্ন রাষ্ট্রপতির

আর্জেন্টিনা-ব্রাজিলের দিকে আর কত দিন তাকিয়ে থাকব, প্রশ্ন রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

আর কত দিন আর্জেন্টিনা-ব্রাজিলের দিকে তাকিয়ে থাকব এমন প্রশ্ন রেখে নিজেদের খেলোয়াড়দের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে নিজেদের খেলোয়াড়দের যোগ্য করে তুলতে হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজিত কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজনটির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, তরুণ সমাজকে মাদক, হতাশা ও মুঠোফোনের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা ও খেলার মাঠের বিকল্প নেই। এ জন্য মাঠ অবৈধ দখলমুক্ত করা, বিদ্যমান মাঠ সংরক্ষণ এবং নতুন মাঠ চিহ্নিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

বিশ্বমানের অ্যাথলেট তৈরিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

একই অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলাধুলাকে অধিক গুরুত্ব দিয়ে সরকার কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে।

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এ প্রতিযোগিতায় ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। এতে পুরুষদের ২২টি ও নারীদের ১৮টিসহ মোট ৪০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাথলেটরা।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়