Morning Times
সাম্প্রতিক
সদ্যশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্যনাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্যহামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন সদ্যচিকিৎসক না দালাল, চেনা মুশকিল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান সদ্যমোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সদ্যএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী সদ্যইরান যুদ্ধ ও মধ্যবর্তী নির্বাচনে লেজেগোবরে অবস্থা রিপাবলিকানদের, বলির পাঁঠা হচ্ছেন হেগসেথ? সদ্যশিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল নিক্ষেপে পুলিশ সদস্য আহত সদ্যইতিহাস গড়ে নিউইয়র্কে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী সিনেটর আবের কাওয়াস সদ্যশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্যনাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্যহামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন সদ্যচিকিৎসক না দালাল, চেনা মুশকিল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান সদ্যমোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সদ্যএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী সদ্যইরান যুদ্ধ ও মধ্যবর্তী নির্বাচনে লেজেগোবরে অবস্থা রিপাবলিকানদের, বলির পাঁঠা হচ্ছেন হেগসেথ? সদ্যশিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল নিক্ষেপে পুলিশ সদস্য আহত সদ্যইতিহাস গড়ে নিউইয়র্কে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী সিনেটর আবের কাওয়াস
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন

হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
ছবি: সংগৃহীত

হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। একই সঙ্গে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এ-সংক্রান্ত দায়দায়িত্বও পর্যালোচনা করবে কমিশন। হামের প্রাদুর্ভাবে বিপুলসংখ্যক শিশুর মৃত্যু এবং টিকার সংকট নিয়ে দীর্ঘদিনের সমালোচনার পর এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিশন গঠন করা হলো।

বুধবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’-এর ৩ ধারায় রাষ্ট্রপতির আদেশক্রমে এ কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত প্রজ্ঞাপনে কমিশনের কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। হামের টিকা কেনা ও বিতরণে বিলম্বের কারণ, কোথায় অনিয়ম বা প্রশাসনিক ব্যর্থতা ছিল এবং এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায় কতটুকু, তা খতিয়ে দেখবে কমিশন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ করবে। কমিশনের বিবেচনায় এ-সংক্রান্ত অন্য কোনো বিষয়েও সুপারিশ করার সুযোগ রাখা হয়েছে।

তদন্তের প্রয়োজনে দেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে কমিশন। সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদ করার ক্ষমতাও দেওয়া হয়েছে। অর্থাৎ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং বক্তব্য নেওয়ার সুযোগ থাকবে কমিশনের।

গেজেটের নির্দেশনা অনুযায়ী, ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুসরণ করে তদন্তকাজ সম্পন্ন করতে হবে। প্রজ্ঞাপন জারির দিন থেকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। কমিশনকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা, ব্যয় নির্বাহ এবং জনবল সরবরাহ করবে স্বাস্থ্যসেবা বিভাগ।

এ ছাড়া কমিশনের কার্যক্রম পরিচালনার সুবিধার্থে স্বাস্থ্যসেবা বিভাগ অথবা এর অধীন কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করবে বিভাগটি। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিশন গঠনের আদেশ অবিলম্বে কার্যকর হবে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়