যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনে ইতিহাস গড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস। অঙ্গরাজ্যের আইনসভার প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং হিজাব পরা প্রথম নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) নিউইয়র্কের কুইন্সের ১২ নম্বর নির্বাচনী এলাকা থেকে অঙ্গরাজ্য সিনেটের সদস্য নির্বাচিত হন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আবের কাওয়াস। মঙ্গলবার রাতে তাঁর বিজয়ের পূর্বাভাস দেয় নিউইয়র্ক টাইমস। তখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী হান খন তো-কে বড় ব্যবধানে পেছনে রেখেছিলেন তিনি।
বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কাওয়াস লেখেন, ‘আমরা ইতিহাস গড়েছি।’
নিউইয়র্কে ফিলিস্তিনি অভিবাসী বাবা-মায়ের ঘরে জন্ম ও বেড়ে ওঠা কাওয়াস গত ১৫ বছরের বেশি সময় ধরে অভিবাসীদের অধিকার, শ্রমিক অধিকার এবং নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করছেন।
‘মর্যাদায় বিনিয়োগ, ধ্বংসের বিরুদ্ধে লড়াই’ স্লোগান নিয়ে নির্বাচনে অংশ নেন তিনি। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা, গণপরিবহনে বরাদ্দ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অভিবাসী পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত করা।
কাওয়াস ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য। নির্বাচনে তাঁকে সমর্থন দিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেস সদস্য রাশিদা তালাইবসহ প্রগতিশীল রাজনীতিকেরা।
রাজনীতিতে আসার আগে ফিলিস্তিনিদের অধিকার নিয়েও কাজ করেছেন কাওয়াস। ২০২৩ সালে নিউইয়র্কের দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কার্যক্রমে অর্থায়ন বন্ধে ‘নট অন আওয়ার ডাইম’ প্রচারাভিযান চালুতে ভূমিকা রাখেন তিনি। এ বিষয়ে একটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও বিরোধিতার কারণে তা পাস হয়নি।
এ ছাড়া অভিবাসীদের আটক ও বহিষ্কারের বিরোধিতা করে আসছেন তিনি। নিউইয়র্কের স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের সহযোগিতা বন্ধে আইন প্রণয়নের প্রতিশ্রুতিও দিয়েছেন কাওয়াস।
নির্বাচনের আগে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন কাওয়াস। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
নির্বাচনে তাঁর এই জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত এবং অভিবাসীদের অধিকারকেন্দ্রিক রাজনীতির ক্রমবর্ধমান উপস্থিতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: রোয়া নিউজ ও মিডল ইস্ট আই।
ইতিহাস গড়ে নিউইয়র্কে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী সিনেটর আবের কাওয়াস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনে ইতিহাস গড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস। অঙ্গরাজ্যের আইনসভার প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং হিজা
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৩সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৪নাহিদ ইসলামকে আইনি নোটিশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৪‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৫প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ, গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী