Morning Times
সাম্প্রতিক
সদ্যসীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী সদ্যশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্যমানিকগঞ্জে ট্রিপল মার্ডারে পাঁচজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন সদ্যনাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্যহামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন সদ্যচিকিৎসক না দালাল, চেনা মুশকিল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান সদ্যমোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সদ্যবিএনপির লোকেরা জামায়াতের ওপর আক্রমণ করা শুরু করেছে: আখতারুজ্জামান সদ্যএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী সদ্যতৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড সদ্যসীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী সদ্যশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্যমানিকগঞ্জে ট্রিপল মার্ডারে পাঁচজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন সদ্যনাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্যহামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন সদ্যচিকিৎসক না দালাল, চেনা মুশকিল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান সদ্যমোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সদ্যবিএনপির লোকেরা জামায়াতের ওপর আক্রমণ করা শুরু করেছে: আখতারুজ্জামান সদ্যএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী সদ্যতৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

চিকিৎসক না দালাল, চেনা মুশকিল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান

চিকিৎসক না দালাল, চেনা মুশকিল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের কারও পরনে নির্ধারিত পোশাক না থাকায় তাঁরা চিকিৎসক, নার্স নাকি দালাল, তা বোঝা মুশকিল বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালান দুদক চেয়ারম্যান। এ সময় কয়েকজন চিকিৎসককে নিজ নিজ কক্ষে না পেয়ে তাঁদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার নির্দেশ দেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, ‘এখানকার রোগীদের সব সময় অভিযোগ থাকে, তাঁরা ঠিকমতো চিকিৎসা পান না, চিকিৎসকেরা হাসপাতালে থাকেন না। এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন। এ কারণে তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছেন। আজ আমরা ঢাকা মেডিকেলে এসেছি। এরপর অন্যান্য হাসপাতালেও যাব।’

তিনি বলেন, ‘ঢাকা মেডিকেলে এসে জরুরি বিভাগের কয়েকটি কক্ষে চিকিৎসকদের পাইনি। জরুরি বিভাগের ডা. তানভীর এবং নিউরোসার্জারি বিভাগের প্রধানকেও তাঁর কক্ষে পাওয়া যায়নি। জরুরি বিভাগের দায়িত্বে থাকা কোনো চিকিৎসকেরই নির্ধারিত পোশাক নেই। তাঁরা চিকিৎসক, নার্স নাকি দালাল, তা বোঝা মুশকিল। এ কারণে চিকিৎসকদের শনাক্ত করতে পারছি না। তাঁরা সেবা দিচ্ছেন কি না, সেটিও জানি না।’

দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘এখন বাজে বেলা সোয়া ১২টা। চিকিৎসকদের কেউ বলছেন বাইরে গেছেন, কেউ বলছেন চা খেতে গেছেন। অন্যদিকে রোগীরা চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম খুঁজতে দৌড়াদৌড়ি করছেন। এতে জনগণ ঠিকমতো সেবা পাচ্ছেন না। এ ছাড়া চিকিৎসকদের অনুপস্থিতি, চিকিৎসাকক্ষের অপরিচ্ছন্ন পরিবেশসহ বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা হাসপাতাল পরিচালককে অনুপস্থিত চিকিৎসকদের শোকজ করতে বলে এসেছি। আমরাও আইনগত ব্যবস্থা নেব।’

সরকারি হাসপাতালটিতে দালালদের দৌরাত্ম্য এবং চিকিৎসকদের সরাসরি দালালি ও রোগী ভাগিয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। প্রাইভেট হাসপাতালের জন্য এটি একটি ব্যবসা। এটি বন্ধ করতে সরকার ব্যবস্থা নেবে। বিষয়টি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।’

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন বলেন, ‘আমি হাসপাতালটিতে নতুন এসেছি। দায়িত্ব নেওয়ার পর কিছু পরিবর্তন করতে পেরেছি। দুদক চেয়ারম্যান যে বিষয়গুলো উল্লেখ করেছেন, সেগুলো সমাধানে আমরা দ্রুত পদক্ষেপ নেব। হাসপাতালকে দালালমুক্ত করতে চিকিৎসকসহ সবার সহযোগিতা চেয়েছি।’​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়