ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির ‘সার্বভৌমত্ব’ র্যালিতে ঢাকার রাজপথে নেমেছিল জনতার বাঁধভাঙা জোয়ার। আর সেই হাজার হাজার জনতার কাতারে মিশে প্রায় ৬ কিলোমিটারের দীর্ঘপথ অবিরাম হেঁটে এক অনন্য ও নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। সমকালীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর এমন টানা পদযাত্রার দৃশ্য একটি বিরল ঘটনা।
ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির ‘সার্বভৌমত্ব’ র্যালিতে ঢাকার রাজপথে নেমেছিল জনতার বাঁধভাঙা জোয়ার। আর সেই হাজার হাজার জনতার কাতারে মিশে প্রায় ৬ কিলোমিটারের দীর্ঘপথ অবিরাম হেঁটে এক অনন্য ও নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। সমকালীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর এমন টানা পদযাত্রার দৃশ্য একটি বিরল ঘটনা।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘সার্বভৌমত্ব’ র্যালিতে অংশ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সম্পূর্ণ পথ হেঁটে অতিক্রম করেন তিনি। দীর্ঘ এক যুগের প্রবাসজীবনের অবসান ঘটিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর দলীয় কোনো শোভাযাত্রায় এটিই ছিল তার প্রথম সরাসরি উপস্থিতি।
নয়াপল্টনে জনতার ঢল ও সংক্ষিপ্ত সমাবেশ:এর আগে দুপুর ১২টা থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টন ও এর আশপাশের সড়কে সমবেত হতে শুরু করেন। কাকরাইল মোড় থেকে ফকিরেরপুল মোড় পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীদের হাতে ছিল লাল-সবুজ পতাকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি সংবলিত প্ল্যাকার্ড।
বিকেল ৩টার আগ মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ সময় আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও আমানউল্লাহ আমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ও নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “দলের চেয়ারম্যান তারেক রহমান নিজেই র্যালিতে নেতৃত্ব দিয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি ও জনগণ নস্যাৎ করে দেবে—এটাই আজকের দিনের শপথ।”
অবিরাম হাঁটার গতিতে বিস্মিত সবাই:উদ্বোধনী বক্তব্য শেষে সাদা হাফ হাতা শার্ট, গ্রে কালার প্যান্ট এবং নেভি ব্লু কেডস পরিহিত প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে সরাসরি র্যালিতে যোগ দেন। নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত পুরো পথের দুধারে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান এবং উঁচু দালানগুলোর ছাদ ও বারান্দাতেও দেখা যায় উৎসুক জনতার ভিড়। প্রধানমন্ত্রীর এই একটানা ও দ্রুত হাঁটার গতি দেখে পেছনে থাকা সিনিয়র নেতা, সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা রীতিমতো হিমশিম খান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এভাবে কোনো প্রধানমন্ত্রীর টানা হাঁটার দৃশ্য বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিতে গিয়ে যেভাবে মাইলের পর মাইল হেঁটেছিলেন, তারই যেন স্মৃতি স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী। পুরো পথে তার হাঁটার গতিতে কোথাও কোনো ছন্দপতন ঘটেনি।
শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণ ও কঠোর নিরাপত্তা:দীর্ঘ এই যাত্রাপথে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় বহু নেতা। র্যালি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির পাশাপাশি বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবীরাও শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট ছিলেন। ফকিরাপুল, দৈনিক বাংলা, আরামবাগ, নাইটিংগেল মোড়, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর ও মালিবাগ পর্যন্ত জনতার বিশাল স্রোত এই র্যালিকে এক ঐতিহাসিক জনসমুদ্রে রূপ দেয়।
মানিক মিয়া অ্যাভিনিউতে সমাপনী বক্তব্য:বিকেল সাড়ে ৪টায় নির্ধারিত ৬ কিলোমিটার পথ অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে সমাপনী বক্তব্যে যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “যত দিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন এই বিপ্লবের র্যালি চলমান থাকবে।” মন্ত্রিসভার সদস্যসহ সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশেই এই ঐতিহাসিক শোভাযাত্রা সম্পন্ন হয়।