Morning Times
সাম্প্রতিক
সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যহামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন সদ্যপাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার সদ্যএসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্যনেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যহামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন সদ্যপাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার সদ্যএসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্যনেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানকে যারা নিজেদের কুক্ষিগত করতে চাইবে, তারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান—দুটোই সবার, কারো একার নয়।

শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেউ একার কৃতিত্ব দাবি করতে পারবে না:আওয়ামী লীগ ও এনসিপির প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা মুক্তিযুদ্ধের ঠিকাদার হতে চেয়েছিল, চেতনা বিক্রি করেছিল, তারা দিল্লিতে চলে গেছে। এখন নবীনরা ২৪-এর গণঅভ্যুত্থানের কৃতিত্ব একার বলে দাবি করছে। এমন করলে তারা এগিয়ে যেতে পারবে না। মুক্তিযুদ্ধ ও জুলাই সবার, কারো একার নয়।” তিনি আরও বলেন, “২৪ আমাদের আমাদের করতে থাকলে এটা কারো থাকবে না। এটা আসলে সবার।”

অন্তর্বর্তী সরকারের সমালোচনা:এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের। তারা চেষ্টা করছিল নির্বাচনকে পেছাতে।”

৭ নভেম্বরের তাৎপর্য ও জাতীয়তাবাদ:৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদিনই বাংলাদেশের জাতীয়তাবাদের সূচনা হয়েছে। ১৮৫৭ সালের পর দ্বিতীয় সিপাহী বিপ্লব সংঘটিত হয়েছিল এই ৭ নভেম্বর। তিনি বলেন, “৭ নভেম্বর বিএনপি একার সম্পত্তি না, এটা দেশের সকলের। অরক্ষিত স্বাধীনতা রক্ষা করা হয়েছে ৭ নভেম্বর।”

তিনি আরও বলেন, আঞ্চলিক প্রভুরা বুঝতে পেরেছে যে এ দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ই সঠিক অর্থে জাতীয়তাবাদের উত্থান হয়েছিল।

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়