Morning Times
সাম্প্রতিক
সদ্যসীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী সদ্যশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্যমানিকগঞ্জে ট্রিপল মার্ডারে পাঁচজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন সদ্যসরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম সদ্যহামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন সদ্যচিকিৎসক না দালাল, চেনা মুশকিল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান সদ্যমোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সদ্যনাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্যবিএনপির লোকেরা জামায়াতের ওপর আক্রমণ করা শুরু করেছে: আখতারুজ্জামান সদ্যএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী সদ্যসীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী সদ্যশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্যমানিকগঞ্জে ট্রিপল মার্ডারে পাঁচজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন সদ্যসরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম সদ্যহামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন সদ্যচিকিৎসক না দালাল, চেনা মুশকিল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান সদ্যমোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সদ্যনাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্যবিএনপির লোকেরা জামায়াতের ওপর আক্রমণ করা শুরু করেছে: আখতারুজ্জামান সদ্যএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির

সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
ছবি: সংগৃহীত

আদালত চত্বরে সাংবাদিকের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনির তোলা ‘ব্যাডটাচের’ অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। অভিযোগের মুখে পড়া সাংবাদিক রবিউল ইসলাম রাজুর ডান হাতে জন্মগত প্রতিবন্ধকতা রয়েছে। ঘটনার সময় তাঁর অন্য হাতে মোবাইল ফোন ছিল বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার কালবেলা অনলাইনকে রবিউল ইসলাম রাজু বলেন, ‘পরীমনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। তাঁর ক্ষোভের শুরু আদালতের লিফটে ওঠার সময় থেকে। আমি ফুটেজ নিচ্ছিলাম। সেই সময় তিনি ফোন কেড়ে নেন। ট্রাইপড ভেঙে ফেলেন।’

নিজের হাতের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে রাজু বলেন, ‘আমার ডানে প্রতিবন্ধকতা আছে। এই হাত খুবই কম ব্যবহার করি। আমার আরেক হাতে ছিল ফোন।’

রাজু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত। সহকর্মীদের কাছে তিনি সজ্জন হিসেবে পরিচিত।

এর আগে বৃহস্পতিবার সকালে আদালতে যান চিত্রনায়িকা পরীমনি। পরে জামিন পেয়ে আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় তাঁর বডিগার্ডদেরও সাংবাদিকদের ওপর চড়াও হতে দেখা যায়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, পরীমনির নিরাপত্তাকর্মী ও সহকারীরা তাঁকে ঘিরে আদালত থেকে বের করে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরে জামিনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান। কেউ কেউ দূর থেকে প্রশ্ন করেন, ‘জামিনের পরে আপনার প্রতিক্রিয়া কী, আমাদের মন্তব্যটা বলেন।’

প্রায় ৩০ সেকেন্ড ধরে চলা এ ঘটনার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীমনি। তাঁকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত কয়েকজন ওই ব্যক্তিকে সরিয়ে দেন। এরপর ক্ষোভ প্রকাশ করতে করতে দ্রুত গাড়িতে ওঠেন পরীমনি এবং ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়