Morning Times
সাম্প্রতিক
সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যহামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন সদ্যপাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার সদ্যএসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্যনেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যহামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন সদ্যপাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার সদ্যএসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্যনেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

পাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার

পাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন এবং একই নামে উপজেলা করার উদ্যোগের প্রতিবাদে রেল ও সড়কপথ অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের সঙ্গে আলোচনার পর দাবি সমাধানের আশ্বাস পেয়ে পাঁচ ঘণ্টা পর অবরোধ তুলে নেন তাঁরা।

রোববার সকাল ৬টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় এ কর্মসূচি শুরু করেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সদর সড়কেও যান চলাচল বন্ধ থাকে।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা রেললাইনে স্লিপার ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পাশাপাশি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এতে দুই পথে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা দুর্ভোগে পড়েন।

অবরোধের খবর পেয়ে বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা। তাঁরা তিন দিনের মধ্যে প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাবির বিষয়ে সমাধানের আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে সড়ক ও রেলপথ ছেড়ে যান।

বাসুদেব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন শের শাহ বলেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া তাঁর ভাই প্রধানমন্ত্রীর এপিএস সানির প্রভাব খাটিয়ে বাসুদেব ইউনিয়ন ভেঙে তাঁদের না জানিয়ে বরিশল ইউনিয়ন গঠন করেছেন বলে তাঁরা মনে করেন। তাঁরা নতুন বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে চান না। এখন আবার একই নামে উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁদের দাবি, আগের মতোই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধীনে থাকতে চান তাঁরা। এ দাবি আদায়ের জন্যই রেলপথ অবরোধ করেছিলেন।

বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, বরিশল গ্রামটি তাঁদের এলাকা থেকে অনেক দূরে। সেখানে যাতায়াতে দীর্ঘ সময় লাগবে এবং অতিরিক্ত যানবাহন ভাড়া দিতে হবে। এ কারণে তাঁরা নতুন ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে চান না।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়