Morning Times
সাম্প্রতিক
সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যহামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন সদ্যপাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার সদ্যএসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্যনেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যহামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন সদ্যপাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার সদ্যএসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্যনেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

জিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর

জিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে মানুষের সঙ্গে কথা বলতেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যেও সেই আবেগ ও বলার ধরন খুঁজে পেয়েছেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রীর কণ্ঠে আমাদের সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের টোনে কথা বলার ধরন, মানুষের প্রতি একটা দরদ এবং অধিকারের স্বর উপলব্ধি করেছি। আমার কাছে মনে হয়েছে, প্রধানমন্ত্রী মানুষের মাঝে সেই আবেগটা তৈরি করতে পেরেছেন। তিনি আসলে উত্তরাধিকার সঞ্চয় করেছেন এবং তাঁর মধ্যে সেই নেতৃত্বের বোধ রয়েছে।’

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে নুরুল হক নুর বলেন, গতকাল আর্মি স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য দেন। সেখানে তাঁর কথা বলার ধরনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণের আবেগ, মানুষের প্রতি দরদ ও অধিকার আদায়ের স্বর অনুভব করেছেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘আপনারা যারা সিনিয়র লোক আছেন, গতকালের ভাষণ দুটি শুনবেন। জিয়াউর রহমান যেই স্টাইলে কথা বলতেন, গতকাল আমার কাছে মনে হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী মানুষের মাঝে সেই আবেগটা তৈরি করতে পেরেছেন।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতির সুন্দর উপস্থাপনা ছিল। জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন, প্রস্থান এবং মানুষের ভালোবাসা ও সমর্থনের বিষয়গুলো তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। স্মৃতিচারণের সময় প্রধানমন্ত্রী বিষয়গুলো গভীরভাবে অনুভব করতে পেরেছেন বলেও মনে হয়েছে তাঁর। বক্তব্যে জিয়াউর রহমানের ভাষণের সেই অ্যাকসেন্ট ও টোন ফুটে উঠেছে।

জিয়াউর রহমানের শাসনামল ও দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে চরম অস্থিরতা বিরাজ করছিল। একপর্যায়ে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্য ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে জিয়াউর রহমানকে মুক্ত করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি ষড়যন্ত্র থেকে মুক্ত হয় বলে মন্তব্য করেন তিনি।

নুরুল হক নুর বলেন, ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ছয় বছরে জিয়াউর রহমান বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গিয়েছিলেন। গ্রামের মাটির রাস্তার দুই পাশে ফলদ গাছ লাগানো এবং বাড়িতে বাড়িতে হাঁস-মুরগি পালনের মতো উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও মানুষের পুষ্টির উন্নয়নে তিনি গুরুত্ব দিয়েছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, সে সময় দেশের অর্থনৈতিক অবস্থা করুণ ছিল। সবার পক্ষে মাছ, মাংস ও দুধ কেনা সম্ভব হতো না। বাড়িতে হাঁস-মুরগি পালন এবং রাস্তার পাশে ফলদ গাছ লাগানোর উদ্যোগ মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে পারত।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের উদ্যোগে দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আসে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও তাঁর সুসম্পর্ক গড়ে উঠেছিল। এর ফলে বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থান ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়। জিয়াউর রহমান আরও কয়েক বছর সময় পেলে দেশের উন্নয়নে আরও অবদান রাখতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষাংশে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘আপনারা ১৭ বছর অনেকেই নির্যাতিত ছিলেন, বঞ্চিত ছিলেন। আপনাদের প্রত্যাশা, এখন আমাদের সরকার ক্ষমতায় আছে, কাজেই যারা ক্ষতিগ্রস্ত, নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, দল বা সরকার তাদের মূল্যায়ন করবে। কিন্তু বর্তমান সরকারের পলিসি ও নীতিনির্ধারণের বিষয়টি সবাইকে বুঝতে হবে।’

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়