ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে হলের ভেতর থেকে তাঁকে আটক করা হয়।
জানা গেছে, আটকের পর মারধরের শিকার অর্ক সাহাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ক সাহা প্রায়ই হলে যাতায়াত করতেন। রোববার হলের একটি ক্যান্টিনে খাবার খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে আটক করেন। পরে হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রলীগের পদধারী কারও নামেই হলে সিট বরাদ্দ নেই, তাদের সবার সিট আগেই বাতিল করা হয়েছে। সে (অর্ক সাহা) মাঝে মাঝে হলে যাতায়াত করত বলে জানা গেছে। আজ তাকে দেখতে পেয়েই শিক্ষার্থীরা আটক করেন।’
তিনি আরও বলেন, ‘হলে এ ধরনের আরও কেউ অবৈধভাবে অবস্থান করছেন কি না, সে বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার আইনগত শাস্তির বিষয়টি এখন সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।’
ঘটনার বিষয়ে জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে অর্ক সাহা রাতে হলে লুকিয়ে অবস্থান করছিলেন। রোববার দিনের বেলায় তাঁকে দেখতে পেয়ে আটক করেন তাঁরা। সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্ক সাহা জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান স্টার নিউজকে বলেন, ‘তিনি এখন থানা হেফাজতেই আছেন। আমরা এ বিষয়ে সিনিয়র স্যারদের সঙ্গে আলোচনা করেই ব্যবস্থা নেব।’
ঢাবির জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মী ও শিক্
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর
২মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ করা যাবে না: নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না
৩৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক
৪তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার ৪ দিনের রিমান্ড
৫এমপির ভাতিজা থেকে বিএনপি নেতার স্ত্রী, সার ডিলার নিয়োগ নিয়ে তোলপাড়
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৪তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর