Morning Times
সাম্প্রতিক
সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
Admin ১৪ অক্টোবর ২০২৬, ১১:১২ এএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ৫:৫৭ পিএম

চাকরির প্রলোভনে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির

চাকরির প্রলোভনে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির

উচ্চ বেতনে চাকরির আশ্বাস দিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় পাঠানোর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করার অভিযোগ উঠেছে একটি মানব পাচার চক্রের বিরুদ্ধে। চক্রটির ফাঁদে পড়ে প্রায় ২০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় চক্রের মূলহোতা মিজানুর রহমানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

তিনি জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার আটাইল এলাকা থেকে মিজানুর রহমান (৫৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে মো. আবু তাহের লেন্টুকে (৫০) গ্রেপ্তার করা হয়।

এসআরবির তথ্য অনুযায়ী, চক্রটি প্রায় ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় নির্মাণশ্রমিকের কাজ দেওয়ার কথা বলে পাচার করে। সেখানে পৌঁছানোর পর তাঁদের জোরপূর্বক রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হতো। পরে প্রশিক্ষণ শেষে পাঠানো হতো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই চক্রের মাধ্যমে রাশিয়ায় যাওয়া ভুক্তভোগী রাজন হোসেনের (২১) কাছ থেকে নির্মাণকাজের কথা বলে ৮ লাখ ২৫ হাজার টাকা নেওয়া হয়। গত ৭ মে রাশিয়ায় পৌঁছানোর পর তাঁকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। টানা ২১ দিনের প্রশিক্ষণ শেষে আরও কয়েকজন বাংলাদেশির সঙ্গে তাঁকেও যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

যুদ্ধের ময়দানে ড্রোন হামলায় গুরুতর আহত হন রাজন। এতে তাঁর কোমরের হাড় ভেঙে যায় এবং দুই পায়ের শক্তি হারিয়ে ফেলেন তিনি। চার দিন দুর্ভোগের পর হাসপাতালে পৌঁছে চিকিৎসা নেন। পরে আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় গত ২৩ আগস্ট দেশে ফেরেন তিনি।

এসআরবি জানায়, দেশে ফেরার পর ক্ষতিপূরণ চাইলে রাজনের পরিবারের সদস্যদের গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মিজানুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় রাজনের বাবার অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।

তদন্তসংশ্লিষ্ট তথ্য তুলে ধরে অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান বলেন, চক্রটির মাধ্যমে রাশিয়ায় যাওয়া প্রায় ৩০ জন বাংলাদেশির মধ্যে আনুমানিক ২০ জনের মৃত্যু হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। দুজন পালিয়ে দেশে ফিরেছেন। বাকি আটজনের মধ্যে দুজন আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন এবং ছয়জন এখনো যুদ্ধক্ষেত্রে রয়েছেন বলে জানানো হয়।

এসআরবির ভাষ্য অনুযায়ী, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর আড়ালে মানব পাচার এবং জোর করে যুদ্ধে নিয়োজিত করার অভিযোগটি অত্যন্ত গুরুতর। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের মাধ্যমে এ চক্রের কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসতে পারে।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়