Morning Times
সাম্প্রতিক
সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২০ অক্টোবর ২০২৬, ৩:৩২ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ৫:৫৭ পিএম

‘ইশরাকের কাজটি ভাল, অস্ত্র নেওয়া ঠিক হয়নি’: স্পিকার

‘ইশরাকের কাজটি ভাল, অস্ত্র নেওয়া ঠিক হয়নি’: স্পিকার
ছবি: সংগৃহীত

দুর্বৃত্ত দমনে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উদ্যোগের প্রশংসা করলেও তাঁর হাতে অস্ত্র নেওয়ার সমালোচনা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তির হাতে অস্ত্র নেওয়া কোনোভাবেই শোভনীয় নয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, পুলিশের ওপর গুলিবর্ষণের অভিযোগে অভিযুক্ত একদল মাদকসেবীকে দমনে ইশরাক হোসেনের উদ্যোগ ইতিবাচক হলেও তাঁর নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া ঠিক হয়নি। ইশরাকের সঙ্গে দেহরক্ষী রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বাহিনী দুর্বল পরিস্থিতিতে পড়লে দলীয় কর্মীরাও সহযোগিতায় এগিয়ে আসতে পারেন। তবে কোনো নেতা বা মন্ত্রীর নিজের হাতে অস্ত্র নেওয়া মানানসই নয়।

স্পিকার আরও বলেন, এ কারণেই প্রধানমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে দুর্বৃত্ত দমনে তাঁর ভূমিকার জন্য সাধারণ মানুষ ভবিষ্যতে তাঁকে মূল্যায়ন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের আত্মশুদ্ধির আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের সংশোধন করা প্রয়োজন। ঢাকায় একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী ওই সংসদ সদস্যকেও পদত্যাগের নির্দেশ দিয়েছেন। একইভাবে ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন স্পিকার। অতীতে কোনো রাজনৈতিক দল নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলার বিষয়ে আপসহীন অবস্থানে রয়েছেন বলে উল্লেখ করেন স্পিকার। তাঁর ভাষ্য, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে সরকার সেই অবস্থানের প্রমাণ দিচ্ছে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পর জনগণ একটি নির্বাচিত সরকার পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার যাতে জনকল্যাণে কাজ করতে পারে, সে জন্য সরকার ও প্রশাসনকে সবার সহযোগিতা করা প্রয়োজন।

সংসদ পরিচালনায় নিজের নিরপেক্ষতা প্রসঙ্গে স্পিকার বলেন, তিনি নিরপেক্ষভাবে সংসদ পরিচালনার চেষ্টা করছেন। এখন পর্যন্ত বিরোধী দলের সদস্যরা তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেননি বলেও দাবি করেন তিনি। সরকারি ও বিরোধী উভয় দলের সদস্যদের সমানভাবে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। সরকারের সমালোচনা করার কারণে কারও কণ্ঠ রোধের চেষ্টা করেননি বলেও জানান তিনি।

গণসংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদিক, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়