Morning Times
সাম্প্রতিক
সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২২ অক্টোবর ২০২৬, ৩:১৯ পিএম
আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ এএম

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যটকদের ওপর গুলিবর্ষণ

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যটকদের ওপর গুলিবর্ষণ
ছবি: সংগৃহীত

রাঙামাটির সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তৎপরতায় আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় পর্যটক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।

বৃহস্পতিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যরা স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যসহ সাধারণ বাসিন্দাদের জোর করে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ করেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গঙ্গারাম বাজার এলাকায় সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে পর্যটকবাহী যান চলাচল বন্ধ করে দেওয়া হলে পরিস্থিতির অবনতি ঘটে।

এ অবস্থায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঘটনাস্থলে থাকা সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসে। তবে আলোচনা চলার মধ্যেই ইউপিডিএফের উসকানিতে অবরোধকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এতে পর্যটকবাহী যান চলাচলের পথ আবারও উন্মুক্ত করা সম্ভব হয়।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে সড়ক থেকে সরে যাওয়া ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা সুবিধাজনক অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়েন। আত্মরক্ষা এবং পর্যটকদের জীবন সুরক্ষায় সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

এরপর সেনাবাহিনী ও পুলিশ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করে। যৌথ বাহিনীর তৎপরতায় সাজেকে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে তাঁদের গাড়িবহরসহ নিরাপদে খাগড়াছড়িতে নিয়ে যাওয়া হয়।

এর আগে বিভিন্ন দাবিতে গত ১১ অক্টোবর থেকে অবরোধ কর্মসূচি পালন করে আসছিল সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। তবে ২২ অক্টোবর সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু হলে সাজেকে বেড়াতে যাওয়া কয়েক হাজার পর্যটক আটকা পড়েন। পরে সেনাবাহিনী ও পুলিশের উদ্ধার তৎপরতায় তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়