যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে যশোর সদরে ১৭, চৌগাছায় ২, মনিরামপুরে ৩, শার্শায় ২, অভয়নগরে ৪, কেশবপুরে ৩, বাঘারপাড়ায় ৪, বেনাপোলে ৪ এবং ঝিকরগাছায় ২ জন রয়েছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এবং অন্যদের ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, রোববার ভোরে যশোর সদরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে নিষিদ্ধ যুবলীগের একটি মিছিল বের হয়। মিছিলে যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন বলে সূত্রটির দাবি।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শহরের লালদিঘি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টি প্রদক্ষিণ করতে দেখা যায়। পুলিশের ওই সূত্রের দাবি, মিছিলের নেতৃত্ব দেন নীলগঞ্জ এলাকার বাসিন্দা যুবলীগকর্মী শেখ শহিদ। এ ঘটনায় সোমবার শেখ শহিদসহ সন্দেহভাজন ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২মিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
৩সহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৪শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ
৫গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৪তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
মিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার