ভারতের ঝাড়খণ্ডে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় গিয়ে এক পুলিশ সদস্যের ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। সেরাইকেলা-খারসাওয়ান জেলায় এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ অক্টোবর রাতে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গামহারিয়া থানায় যান ওই নারী। সেখানে থানার এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়।
ভুক্তভোগী নারী অভিযোগে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর শারীরিক নির্যাতনের আশঙ্কায় তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে নিজের মুঠোফোন থেকে থানায় যোগাযোগ করেন।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, খবর পেয়ে ওই রাতেই পুলিশের একটি টহল দল তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁকে বিশ্রামের জন্য একটি কক্ষের ব্যবস্থা করে দেন। কিন্তু ওই কক্ষে অবস্থানকালে থানার ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত এক কনস্টেবল তাঁর ওপর হামলে পড়েন এবং ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনাটি জানার পর সেরাইকেলার সিনিয়র পুলিশ সুপার (এসপি) মনোজ স্বর্গিয়ারী তদন্তের নির্দেশ দেন। এ জন্য সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) অনুভব ভরদ্বাজকে দায়িত্ব দেওয়া হয়।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর এসডিপিওর প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে বিচারিক হেফাজতে পাঠানো হয়।
দায়িত্বে অবহেলা, দায়িত্বজ্ঞানহীন আচরণ ও গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গামহারিয়া থানার ওসিসহ আরও চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেন এসপি। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বরখাস্ত হওয়া পাঁচ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ঘটনার সময় অভিযুক্ত কনস্টেবলের পরনে থাকা পোশাকও আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। পরীক্ষার জন্য সেগুলো রাঁচির ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। দলটির অভিযোগ, পুলিশ প্রশাসনের জবাবদিহি না থাকায় ঝাড়খণ্ডে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।
ঝাড়খণ্ড রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সংসদ সদস্য আদিত্য সাহু অভিযোগ করেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে পুলিশ কর্মকর্তারা থানায় পদায়ন নেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসব কর্মকর্তা সরকারের শীর্ষ পর্যায়ের প্রশ্রয়ে বালু, লৌহ আকরিক ও কয়লা চুরির সুযোগ করে দিচ্ছেন। এসব কারণে রাজ্যের ক্ষমতাসীন জোট ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) ওপর থেকে সাধারণ মানুষের আস্থা পুরোপুরি হারিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
ভারতে স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় অভিযোগ দিতে গিয়ে পুলিশের হাতে ধর্ষণের শিকার নারী
ভারতের ঝাড়খণ্ডে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় গিয়ে এক পুলিশ সদস্যের ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। সেরাইকেলা-খারসাওয়ান জেলায় এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টে
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২মিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
৩সহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৪শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ
৫গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৪তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
মিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার