ইয়েমেনের হুতি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে যাওয়ার সময় প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর আগে দেশটির চারটি শহরে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হলেও পরে বিপদ কেটে যাওয়ার কথা জানায় বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
সোমবার (২ নভেম্বর) সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, তাইফ ও নাজরান শহরের বাসিন্দাদের সতর্ক করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। সম্ভাব্য হামলার আশঙ্কায় জারি করা এ সতর্কতা কিছুক্ষণ পর প্রত্যাহার করা হয়। কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক বিপদের আশঙ্কা আর নেই।
এরপর ইয়েমেনে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের ঠিক কোন এলাকা থেকে ছোড়া হয়েছিল কিংবা এর নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চল সাম্প্রতিক সময়ে হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এসব হামলায় দেশটির সামরিক স্থাপনার পাশাপাশি জ্বালানি অবকাঠামোও ঝুঁকির মুখে পড়েছে।
বিশেষ করে লোহিত সাগর উপকূলের জাজান অঞ্চলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগার রয়েছে। প্রতিদিন প্রায় চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন এ স্থাপনাটি দেশটির জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো।
অন্যদিকে, হুতি যোদ্ধাদের সঙ্গে চলমান সংঘাতের অংশ হিসেবে সৌদি আরবও ইয়েমেনে গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সৌদি আরবের তেল উৎপাদন ও রপ্তানি ব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগেও হুতি যোদ্ধারা সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পরিবহন পাইপলাইন এবং লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু বন্দরের তেল রপ্তানি স্থাপনায় হামলা চালিয়েছে। ফলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সৌদির ৪ শহরে হামলার সতর্কতা, আকাশেই ধ্বংসের দাবি হুতির ক্ষেপণাস্ত্র
ইয়েমেনের হুতি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে যাওয়ার সময় প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২মিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
৩সহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৪শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ
৫গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৪তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
মিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার