Morning Times
সাম্প্রতিক
সদ্যমিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার সদ্যসহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সদ্যগাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত সদ্যএবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ সদ্যযশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার সদ্যভারতে স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় অভিযোগ দিতে গিয়ে পুলিশের হাতে ধর্ষণের শিকার নারী সদ্যসৌদির ৪ শহরে হামলার সতর্কতা, আকাশেই ধ্বংসের দাবি হুতির ক্ষেপণাস্ত্র সদ্যসঙ্গী খুঁজতে সিঙ্গেলদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ সদ্যগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোব, ১৫০ কারখানা ছুটি ঘোষণা সদ্যমিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার সদ্যসহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সদ্যগাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত সদ্যএবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ সদ্যযশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার সদ্যভারতে স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় অভিযোগ দিতে গিয়ে পুলিশের হাতে ধর্ষণের শিকার নারী সদ্যসৌদির ৪ শহরে হামলার সতর্কতা, আকাশেই ধ্বংসের দাবি হুতির ক্ষেপণাস্ত্র সদ্যসঙ্গী খুঁজতে সিঙ্গেলদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ সদ্যগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোব, ১৫০ কারখানা ছুটি ঘোষণা
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম
আপডেট: ২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ

সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
ছবি: সংগৃহীত

প্রেমিক, প্রেমিকা কিংবা জীবনসঙ্গীর খোঁজে মানুষ কত দূরেই না পাড়ি জমান। সেই সঙ্গীর সন্ধান যদি মেলে বিশ্বের সবচেয়ে সুখী দেশে, আর ভ্রমণের যাবতীয় খরচও বহন করে অন্য কেউ, তাহলে সুযোগটি নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না অনেকেই।

অবাক করা হলেও এমনই সুযোগ নিয়ে এসেছে ইউরোপের দেশ ফিনল্যান্ড। বিশ্বের বিভিন্ন প্রান্তের অবিবাহিতদের জন্য দেশটি চালু করেছে ‘ফিনিশ ডিনার ডেট’ নামে বিশেষ একটি কর্মসূচি। এতে নির্বাচিত ব্যক্তিদের বিমানভাড়া, থাকা-খাওয়াসহ ভ্রমণের সব খরচ বহন করা হবে।

শীতের আবহে মোমবাতির আলোয় নৈশভোজ, বরফে ঢাকা মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং স্থানীয় খাবারের স্বাদ নিতে নিতে মনের মানুষের সন্ধান পাওয়ার সুযোগ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য। ফিনল্যান্ডের পর্যটন সংস্থা ভিজিট ফিনল্যান্ড এ অভিনব প্রচারণা শুরু করেছে। এর মাধ্যমে বিদেশি অবিবাহিতরা দেশটির খাদ্যসংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন সম্পর্কে জড়ানোর সুযোগও পাবেন।

মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ জন অবিবাহিত ব্যক্তিকে সব খরচ বহন করে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ জানানো হয়েছে। ‘ফিনিশ ডিনার ডেট’ নামের এ আয়োজন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি।

এ সফরে অংশগ্রহণকারীরা বুনো মাছ, বেরি ও বন থেকে সংগ্রহ করা মাশরুমসহ বিভিন্ন স্থানীয় খাবার চেখে দেখার সুযোগ পাবেন। দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন শেফ এসব খাবার দিয়ে বিশেষ মেনু তৈরি করবেন। আয়োজনের অন্যতম আকর্ষণ হবে দলীয় নৈশভোজ ও ডেটিং পর্ব। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হেলসিঙ্কি ও লেকল্যান্ড অঞ্চলের তাম্পেরে শহরে আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা স্থানীয় ফিনিশ অবিবাহিতদের সঙ্গে দেখা করবেন।

বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি হিমেনেজ এক সরকারি বিবৃতিতে বলেন, ফিনিশ খাবার দেশটির সুখী জীবনযাপনের প্রতিফলন। এটি প্রকৃতি, ঋতু ও আশপাশের মানুষের সঙ্গে সংযোগ তৈরির একটি মাধ্যম। খাবার ফিনিশদের একত্র করে। এবার ভ্রমণকারীদের সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে তাঁদের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিনল্যান্ডের ‘সিঙ্ককোরি’ বা ‘সিঙ্গল বাস্কেট’ নামের ডেটিং প্রবণতা থেকে এ আয়োজনের ধারণা এসেছে। দেশটির কয়েকটি সুপারমার্কেট চেইন অবিবাহিত ক্রেতাদের জন্য গোলাপি রঙের শপিং ঝুড়ি চালু করেছে। এসব ঝুড়ি ব্যবহারের মাধ্যমে তাঁরা সূক্ষ্মভাবে বোঝাতে পারেন, অন্যদের সঙ্গে কথা বলা কিংবা ডেটিংয়ে তাঁদের আগ্রহ রয়েছে।

পর্যটন বিভাগ স্বীকার করেছে, ইতালীয়, চীনা ও অন্যান্য নর্ডিক দেশের খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় হলেও ইউরোপের তুলনামূলক কম পরিচিত রন্ধনশৈলীগুলোর একটি ফিনিশ খাবার। হেলি হিমেনেজ বলেন, সনা থেকে শুরু করে বন থেকে খাবার সংগ্রহ পর্যন্ত ফিনিশ রন্ধনশৈলীতে এমন এক গল্প রয়েছে, যা অন্য কোথাও পাওয়া যাবে না। দর্শনার্থীরা যেন সেই অভিজ্ঞতা পুরোপুরি উপভোগ করতে পারেন, সেটিই তাঁদের লক্ষ্য।

তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে সুখী দেশে এসে অংশগ্রহণকারীরা হয়তো প্রেম খুঁজে পাবেন। সেই প্রেম হতে পারে একে অপরের প্রতি, ফিনিশ খাবারের প্রতি কিংবা নিজেদের নতুন প্রিয় ভ্রমণ গন্তব্যের প্রতি।

কারা আবেদন করতে পারবেন?

১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো অবিবাহিত ব্যক্তি এ কর্মসূচিতে অংশ নিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারী ফিনল্যান্ডের নাগরিক কিংবা দেশটির বাসিন্দা হতে পারবেন না। প্রত্যেককে আলাদাভাবে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময় আগামী ১০ নভেম্বর। বাংলাদেশ সময় ১১ নভেম্বর ভোর ৩টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। নির্বাচিত ১৬ জনের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে।

যেভাবে আবেদন করবেন

এ ভ্রমণের অংশ হতে আগ্রহীদের প্রথমে একটি ছোট চ্যালেঞ্জে অংশ নিতে হবে। এ জন্য অনুসরণ করতে হবে তিনটি ধাপ।

প্রথমে ইংরেজিতে নিজের পরিচয় দিয়ে একটি ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে—‘আপনি ডিনার ডেটে সামনের ব্যক্তিকে কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’

এরপর ভিডিওটি নিজের পাবলিক ইনস্টাগ্রাম বা টিকটক অ্যাকাউন্টে নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করতে হবে। চাইলে ইউটিউবেও ভিডিও আপলোড করা যাবে। সে ক্ষেত্রে ভিডিওর সেটিংস ‘আনলিস্টেড’ রাখা যাবে।

সবশেষে ভিজিট ফিনল্যান্ডের ওয়েবসাইটে দেওয়া আবেদন ফরম পূরণ করতে হবে। সেখানে তৈরি করা ভিডিওর লিংক যুক্ত করে আবেদন জমা দিতে হবে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়