খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটির মাথার পেছনে ছিদ্র রয়েছে। এতে তাঁদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান নদী থেকে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিদের একজন হলেন রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ (৩৫)। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, তাঁর নাম রেজাউল করিম (৩২)। তিনি সিংহেরচর গ্রামের বাসিন্দা।
আঠারোবাঁকী নদী থেকে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় আইচগাতী ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহেরচর এলাকার একটি কলাবাগানের পাশে আঠারোবাঁকী নদীতে দুটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। দুপুর দেড়টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, মাথায় গুলি করার পাশাপাশি ওই দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
রূপসা থানার ওসি মাসুম খান বলেন, নিহত দুজনের মাথার পেছনে ছিদ্র রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে সোহাগের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর যুবকের নাম রেজাউল করিম বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁর পরিচয়ও নিশ্চিত করার চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, কারা এবং কী কারণে তাঁদের হত্যা করেছে, তা দুপুর সাড়ে তিনটা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটির মাথার পেছনে ছিদ্র রয়েছে। এতে তাঁদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
৩মিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
৪সহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৫দেশ অস্থিতিশীল করতে পরাজিত শক্তি ষড়যন্ত্র চলছে: রিজভী
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৪তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন