অগ্নিসন্ত্রাসের ঘটনায় দায়ী হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে তিনি এ দাবি জানান। বেসরকারি টেলিভিশন বাংলাভিশন ও ডিবিসির প্রচারিত ভিডিওতে তাঁর বক্তব্যের বিষয়টি উঠে এসেছে।
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং তাঁকে অসম্মান করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে রাশেদ খান বলেন, জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে। পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে, পোশাক কারখানায় আগুন দেওয়া হয়েছে, পিকআপেও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনার দায় কি জামায়াতের আমির এড়াতে পারেন?
তিনি আরও বলেন, অগ্নিসন্ত্রাসের ঘটনায় দায়ী ও উসকানিদাতা হিসেবে অবশ্যই জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাসহ গাজীপুরের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা।
শ্রমিকদের এ আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটছে।
অগ্নিসন্ত্রাসের জন্য জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
অগ্নিসন্ত্রাসের ঘটনায় দায়ী হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সোমবার (
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
৩মিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
৪সহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৫দেশ অস্থিতিশীল করতে পরাজিত শক্তি ষড়যন্ত্র চলছে: রিজভী
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৪তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন