দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পরাজিত শক্তি ও কিছু রাজনৈতিক অপশক্তি নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের ভেতরের একটি রাজনৈতিক শক্তিও এ কাজে যুক্ত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) বেলা আড়াইটায় সিলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ‘একটি অত্যন্ত কঠিন ও সংকটময় মুহূর্তে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে বড় রুটটি বাধার মুখে পড়ে। এতে দেশে বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হয়। এই সংকট মোকাবিলায় বর্তমান সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বিকল্প দেশগুলো থেকে জ্বালানি আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
রিজভী আরও বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ, সার ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনের মূল চেতনা ছিল বৈষম্যহীন ও সহনশীল সমাজ বিনির্মাণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটি কুচক্রী মহল এই অর্জন নস্যাৎ করতে এবং সমাজে অস্থিরতা তৈরি করতে এখনো নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে।’
তিনি অভিযোগ করেন, একাত্তরে পরাজিত শক্তি ও তাদের দোসররা প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। পাশাপাশি দেশের ভেতরের কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করা, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর অসৎ উদ্দেশ্যে নানা ধরনের অপপ্রচার ও অপকর্ম চালিয়ে যাচ্ছে।
দ্ব্যর্থহীন কণ্ঠে রিজভী বলেন, ‘জনগণের দীর্ঘ লড়াইয়ের ফসল এই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে এবং একটি স্থায়ী গণতান্ত্রিক ভিত্তি তৈরি করতে সরকার বদ্ধপরিকর। সমাজের এসব দুষ্কৃতকারী, চাঁদাবাজ, দখলদার ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ইতিমধ্যে ঢাকাটকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।’
দেশবাসীর জন্য শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সরকার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশ অস্থিতিশীল করতে পরাজিত শক্তি ষড়যন্ত্র চলছে: রিজভী
দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পরাজিত শক্তি ও কিছু রাজনৈতিক অপশক্তি নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২মিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
৩সহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৪দেশ অস্থিতিশীল করতে পরাজিত শক্তি ষড়যন্ত্র চলছে: রিজভী
৫যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২ পুলিশ সদস্য ক্লোজ
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৪তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
মিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার