Morning Times
সাম্প্রতিক
সদ্যমিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার সদ্যসহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যদেশ অস্থিতিশীল করতে পরাজিত শক্তি ষড়যন্ত্র চলছে: রিজভী সদ্যযশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২ পুলিশ সদস্য ক্লোজ সদ্যশ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সদ্যতরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেয়ার আবেদন শুরু সদ্যগাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত সদ্যএবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ সদ্যযশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার সদ্যভারতে স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় অভিযোগ দিতে গিয়ে পুলিশের হাতে ধর্ষণের শিকার নারী সদ্যমিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার সদ্যসহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যদেশ অস্থিতিশীল করতে পরাজিত শক্তি ষড়যন্ত্র চলছে: রিজভী সদ্যযশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২ পুলিশ সদস্য ক্লোজ সদ্যশ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সদ্যতরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেয়ার আবেদন শুরু সদ্যগাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত সদ্যএবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ সদ্যযশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার সদ্যভারতে স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় অভিযোগ দিতে গিয়ে পুলিশের হাতে ধর্ষণের শিকার নারী
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২ নভেম্বর ২০২৬, ৪:২৮ পিএম
আপডেট: ২ নভেম্বর ২০২৬, ৫:৩৩ পিএম

তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেয়ার আবেদন শুরু

তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেয়ার আবেদন শুরু
ছবি: সংগৃহীত

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় দেশের ৫৬ জেলার তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

রোববার (১ নভেম্বর) থেকে এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। আটটি জেলার প্রাথমিক পর্যায়ের কার্যক্রম শেষে অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা এ সুযোগ পাবেন।

কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে দেওয়া হবে। অনুদানের অর্থ আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।

উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন এবং অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। আট বিভাগের আটটি জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার সব উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা নেন উদ্যোক্তারা।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক আবেদনের সংখ্যা মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি, ফেনীতে ১ হাজার ২৬১টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, রংপুরে ২ হাজার ৭৪৫টি এবং নেত্রকোনায় ৫ হাজার ৩৫১টি।

এর ধারাবাহিকতায় অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।

আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

এ কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে জারি করা হয়েছে। নীতিমালাটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) পাওয়া যাবে।

দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ ব্যাংক।

ঋণ প্রদানের বাছাইপ্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছিলেন, যেকোনো বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তারা ঋণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি থাকবে। ওই কমিটিতে ব্যাংকারদের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরাও থাকবেন। তাঁদের সুপারিশের ভিত্তিতেই নির্বাচিত উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়