Morning Times
সাম্প্রতিক
সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যহামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন সদ্যপাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার সদ্যএসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্যনেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যহামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন সদ্যপাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার সদ্যএসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্যনেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

গাজীপুরে শিল্পের অস্থিরতায় পর্যটনে বড় ধাক্কা, বাতিল হয়েছে আগাম বুকিং

গাজীপুরে শিল্পের অস্থিরতায় পর্যটনে বড় ধাক্কা, বাতিল হয়েছে আগাম বুকিং

বেতন বাড়ানোর দাবি জানিয়ে গাজীপুর শিল্পাঞ্চলে সপ্তাহজুড়ে চলা শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার কারণে বড় ধরনের ধাক্কা খেয়েছে জেলার পর্যটন খাত। নিরাপত্তাহীনতা ও যাতায়াত বিঘ্নিত হওয়ায় বাতিল হয়েছে অসংখ্য আগাম বুকিং এবং বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজন। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দর্শনার্থী না থাকায় অনেকটা অলস সময় পার করছেন রিসোর্ট ও বিনোদনকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (৭ নভেম্বর) জেলার বিভিন্ন রিসোর্ট ও বিনোদন কেন্দ্রের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সাফারি পার্কেও দর্শনার্থী খরা:জেলার সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র গাজীপুর সাফারি পার্ক। শ্রমিক আন্দোলনের কারণে এই প্রতিষ্ঠানেও দর্শনার্থী আগমন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, ভরা মৌসুমেও দর্শনার্থীর সংখ্যা অর্ধেকের চেয়ে অনেক নিচে নেমে গিয়েছিল। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার করে থাকেন। সম্প্রতি শ্রমিক অসন্তোষের সময় পার্কে দর্শনার্থীর সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। গত দু’দিনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও দর্শনার্থীর সংখ্যা এখনো খুব কম। অনেক দর্শনার্থী ফোন করে পরিস্থিতি ও পার্ক খোলা আছে কি না, তা জেনেই আসার পরিকল্পনা করছেন।

সালনা রিসোর্টেও প্রভাব:ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই অবস্থিত ‘সালনা পর্যটন রিসোর্ট এন্ড পিকনিক স্পট’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সোহরাব হোসেন জানান, শ্রমিক অসন্তোষের কারণে দূরদূরান্তের দর্শনার্থীরা আসতে পারেননি। যারা আগে বুকিং করে রেখেছিলেন, তারা যোগাযোগ করে বুকিং স্থগিত করেছিলেন। স্থানীয় দর্শনার্থী এলেও তা সংখ্যায় খুবই কম।

কোটি টাকার প্রোগ্রাম বাতিল ‘ড্রীম স্কয়ার’-এ:শ্রীপুরের মাওনা ইউনিয়নে অবস্থিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিসোর্ট ‘ড্রীম স্কয়ার’। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা নুর আলম সিদ্দিকী বাবু জানান, শ্রমিক অসন্তোষের কারণে তাদের ব্যবসায় বড় ধস নেমেছে। সড়কে নিরাপত্তাহীনতার কারণে ৯৮ শতাংশ প্রোগ্রাম বাতিল হয়ে গেছে। এইচএসবিসি ও ইউনিসেফের মতো বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের প্রোগ্রাম পেন্ডিং হয়ে যাওয়ায় প্রায় কোটি টাকার প্রোগ্রাম বাতিল হয়েছে।

ভাওয়াল জাতীয় উদ্যানেও দর্শনার্থী কম:ভাওয়াল জাতীয় উদ্যানেও দর্শনার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। উদ্যানের রেঞ্জার আরিফুল ইসলাম বলেন, সাধারণত শুক্র ও শনিবারে উদ্যানে দর্শনার্থীদের ব্যাপক চাপ থাকে। কিন্তু এবার সড়কে যান চলাচলে বিঘ্ন, নিরাপত্তাহীনতা ও মানুষের মনে থাকা আতঙ্কের কারণে অনেকে আসেননি। শিল্পকারখানার এই অস্থিরতা পুরো গাজীপুরের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়