চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ২৫ জনকে। এ ছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও চার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব থানার পুলিশ এতে অংশ নেয়।
আজ রোববার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্যমতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে চাঁদপুর সদর মডেল থানা থেকে ১২ জন, ফরিদগঞ্জ থানা থেকে ৮ জন, মতলব দক্ষিণ থানা থেকে ২ জন, মতলব উত্তর থানা থেকে ৪ জন, হাজীগঞ্জ থানা থেকে ৪ জন, শাহরাস্তি থানা থেকে ২ জন এবং কচুয়া থানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে মাদকবিরোধী অভিযানে হাইমচর থানা থেকে একজন, ফরিদগঞ্জ থানা থেকে ২ জন, মতলব উত্তর থানা থেকে একজন এবং শাহরাস্তি থানা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হাইমচর ও ফরিদগঞ্জ থানা-পুলিশ ২ পিস করে মোট ৪ পিস ইয়াবা উদ্ধার করে। পাশাপাশি মতলব উত্তর থানা-পুলিশ ২০ গ্রাম এবং শাহরাস্তি থানা-পুলিশ ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা থেকে ৩ জন, হাইমচর থানা থেকে ৪ জন, ফরিদগঞ্জ থানা থেকে ৫ জন, মতলব দক্ষিণ থানা থেকে ৪ জন, হাজীগঞ্জ থানা থেকে ৪ জন এবং কচুয়া থানা থেকে ৫ জনকে আটক করা হয়। সব মিলিয়ে আটক করা হয় ২৫ জনকে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের মধ্যে ২৪ জনকে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অন্য একজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার বাকি আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং ও মাদকের বিস্তার ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩৮ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৪৪
চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়ে
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব
৩সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৪জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৩এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৪পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৫‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব