Morning Times
সাম্প্রতিক
সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যহামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন সদ্যপাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার সদ্যএসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্যনেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যহামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন সদ্যপাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার সদ্যএসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্যনেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

গোপনে নারীদের ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

গোপনে নারীদের ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি
ছবি: সংগৃহীত

নারীদের আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে সেগুলো ব্যবহার করে ব্ল্যাকমেইল করার অভিযোগে বরিশালের উজিরপুরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শনিবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে উজিরপুর শহরের উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম বায়জীদ হোসেন মিঠু। তিনি উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু রাতের অন্ধকারে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নারীদের অজান্তে ভিডিও ধারণ করতেন বলে অভিযোগ রয়েছে। পরে এসব ভিডিও দেখিয়ে সংশ্লিষ্ট নারীদের ব্ল্যাকমেইল করা এবং অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

শনিবার রাতে উজিরপুর উপজেলা পরিষদ এলাকার একটি বাসার ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ভিডিও ধারণের সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে হাতেনাতে আটক করেন। এ সময় ক্ষুব্ধ লোকজন তাঁকে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটকের পর মিঠুর ব্যবহৃত মুঠোফোনে পাঁচটি আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। ভিডিওগুলোর বিষয়বস্তু এবং ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়