ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করলেই দেশটির কথিত হুমকি নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার ইসরায়েলি বাহিনীর একটি সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নেতানিয়াহু। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে তাঁর বক্তব্যের বিষয়টি সামনে আসে।
নেতানিয়াহু বলেন, ইরানের শাসকগোষ্ঠী এখনো অতীতের ঘটনা থেকে শিক্ষা নেয়নি। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘বর্তমান স্বৈরাচারী’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, মোজতবা তাঁর বাবার পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছেন।
নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, মোজতবা খামেনি ‘গ্রেনেডের সেফটি পিন খুলে ফেলেছেন’। ইরানের হুমকি মোকাবিলায় দেশটির সরকারকে উৎখাত করাই একমাত্র উপায় বলেও দাবি করেন তিনি।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা