Morning Times
সাম্প্রতিক
সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬, ৫:৪৯ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ৫:৫৭ পিএম

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭, আহত ১০

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭, আহত ১০
ছবি: সংগৃহীত

জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (২৩ অক্টোবর) জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, কারাক অঞ্চলের হামুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জা প্রাঙ্গণে ঢুকে দুজন বন্দুকধারী অতর্কিতে গুলি চালান।

বিবৃতিতে বলা হয়, বন্দুকধারীরা একটি গাড়ি থেকে নেমে শেষকৃত্যের শোভাযাত্রা চলাকালে এলোপাতাড়ি গুলি চালান। হামলার পর তাঁরা পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনী চিরুনি অভিযান চালাচ্ছে।

জর্ডানের সরকারি যোগাযোগমন্ত্রী মোহাম্মদ আল-মোমানি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-মামলাকাকে এক প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারীদের বহনকারী একটি গাড়ি ঘটনাস্থলে এসে থামে। এরপর হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে টানা প্রায় পাঁচ মিনিট গুলি চালান।

ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, ঘটনার সময় গির্জা ও আশপাশের এলাকায় প্রায় ১৫০ থেকে ২০০ মানুষ উপস্থিত ছিলেন। হতাহত ব্যক্তিদের বেশির ভাগের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে বলে জানান তিনি।

উল্লেখ্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ জর্ডানের কারাক অঞ্চলে উল্লেখযোগ্যসংখ্যক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়