Morning Times
সাম্প্রতিক
সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যসাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন সদ্য‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’ সদ্যভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ রাশেদ খাঁনের সদ্যশ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে ২ স্ত্রীসহ যুবককে এলাকাছাড়া করল গ্রামবাসী সদ্যসৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান সদ্যআইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্যপশ্চিম তীরে ফিলিস্তিনিদের ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত দল সদ্যদাফনের জায়গা নেই, বসতঘরেই বৃদ্ধের কবর সদ্যভিক্ষা করে ছেলের চিকিৎসা করাইছি, এখন খোঁজও নেয় না: তাশরীফের বাবা সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যসাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন সদ্য‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’ সদ্যভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ রাশেদ খাঁনের সদ্যশ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে ২ স্ত্রীসহ যুবককে এলাকাছাড়া করল গ্রামবাসী সদ্যসৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান সদ্যআইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্যপশ্চিম তীরে ফিলিস্তিনিদের ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত দল সদ্যদাফনের জায়গা নেই, বসতঘরেই বৃদ্ধের কবর সদ্যভিক্ষা করে ছেলের চিকিৎসা করাইছি, এখন খোঁজও নেয় না: তাশরীফের বাবা
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৭ অক্টোবর ২০২৬, ২:৪০ পিএম
আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ৪:০০ পিএম

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’
এআই দ্বারা নির্মিত ও সংগৃহীত

ভারতের অরুণাচল প্রদেশের ভেতরে প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত চীনা সেনাবাহিনী প্রবেশ করেছে বলে অভিযোগ করেছেন রাজ্য কংগ্রেসের সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী বসিরাম সিরাম। তবে এ দাবি নাকচ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। সীমান্তে চীনের অনুপ্রবেশ ঘটছে বলে তিনি মনে করেন না। এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

সোমবার (২৬ অক্টোবর) সিরাম অভিযোগ করেন, অরুণাচলের আপার সুবানসিরি জেলার বিভিন্ন এলাকায় চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সদস্যরা অবস্থান করছেন। সীমান্ত পরিস্থিতির প্রকৃত চিত্র জানতে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানান তিনি।

সিরাম জানান, গত ২৬ থেকে ২৯ আগস্ট তাঁর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধিদল সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করে। ইটানগর থেকে নাচো হয়ে লাইমেকিং ও তাকসিং এলাকায় যান তাঁরা। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা।

সিরামের দাবি, চীনা সেনারা ভারতের ভূখণ্ডের ৪০ থেকে ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে পাহাড়ের উঁচু এলাকাগুলোতে অবস্থান নিয়েছে। তাঁর ভাষ্য, পাহাড়ের চূড়ায় চীনা সেনাদের দেখা গেলেও ভারতীয়রা রয়েছেন নিচের দিকে।

এর আগে গত জুনে স্থানীয় সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি অভিযোগ করেছিল, তাকসিংয়ের কাছাকাছি এলাকায় চীনা সেনাদের উপস্থিতি বেড়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী ওই অভিযোগকে ‘ভুল ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে। গত আগস্টে অরুণাচল প্রদেশের পিপলস পার্টির একটি প্রতিনিধিদলও দাবি করেছিল, গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ভারতীয় টহল দলকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু চীনা সেনাদের ৫০ কিলোমিটার অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করলেও সীমান্তের উঁচু এলাকাগুলোতে চীনের তৎপরতা বেড়েছে বলে স্বীকার করেছিলেন।

সরকারি পর্যায়ে অভিযোগ অস্বীকার করার বিষয়ে প্রশ্ন তুলে সিরাম বলেন, সীমান্তে কোনো অনুপ্রবেশ না ঘটলে স্থানীয় বাসিন্দারা বারবার এমন অভিযোগ তুলছেন কেন? তাঁর মতে, এসব অভিযোগকে গুজব বলে উড়িয়ে না দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি যাচাই করা প্রয়োজন।

এ ছাড়া সিরাম দাবি করেন, আসাফিলাসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা চীনের নিয়ন্ত্রণে চলে গেছে। অনলাইন মানচিত্র থেকেও কিছু এলাকা অদৃশ্য হয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করার মতো তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়