Morning Times
সাম্প্রতিক
সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যসাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন সদ্যজাপানের সঙ্গে গোপন চুক্তিতে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপি সদ্যকক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর শিক্ষিকা মুক্তার মৃতদেহ উদ্ধার সদ্য‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’ সদ্যরাউজানে পিস্তল ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই সদ্যভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ রাশেদ খাঁনের সদ্যশ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে ২ স্ত্রীসহ যুবককে এলাকাছাড়া করল গ্রামবাসী সদ্যসৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যসাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন সদ্যজাপানের সঙ্গে গোপন চুক্তিতে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপি সদ্যকক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর শিক্ষিকা মুক্তার মৃতদেহ উদ্ধার সদ্য‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’ সদ্যরাউজানে পিস্তল ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই সদ্যভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ রাশেদ খাঁনের সদ্যশ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে ২ স্ত্রীসহ যুবককে এলাকাছাড়া করল গ্রামবাসী সদ্যসৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৭ অক্টোবর ২০২৬, ৪:০০ পিএম
আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ৫:০৩ পিএম

ক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ক্রসফায়ার চায় না। এ ধরনের ঘটনার বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আইজিপির বক্তব্যের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনের কঠোর প্রয়োগের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন। এটি ঠিক হয়নি, এমন বক্তব্য দেওয়া তাঁর উচিত ছিল না।

এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ‘ফ্যাসিস্ট’ বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল আখ্যা দেয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দেওয়ার ওপর গুরুত্ব দেন আইজিপি।

আইজিপির এ বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন প্রতিক্রিয়া জানায় এবং ক্ষোভ প্রকাশ করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেবে না সরকার। একইভাবে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাও সহ্য করা হবে না। এসব বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়