ইরানে আপাতত নতুন করে হামলার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তবে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে সংঘাত আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন জল্পনার মধ্যে গতকাল মঙ্গলবার ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান অচলাবস্থায় যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যেসব লক্ষ্য নির্ধারণ করেছে, সেগুলোর সবই অর্জিত হচ্ছে বলে মনে হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি সপ্তাহের শেষ দিকে ইরানে জোরালো হামলার ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি প্রস্তুত, আমরাও প্রস্তুত। প্রয়োজন হলে আমরা পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছি। তবে এর কোনো প্রয়োজন নাও হতে পারে।’
মঙ্গলবার যুক্তরাষ্ট্রজুড়ে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের এই বক্তব্য আসে। মূল্যস্ফীতি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্তের পর জ্বালানির মূল্যবৃদ্ধি এবারের নির্বাচনে ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
এর আগে সোমবার হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
ট্রাম্পের দাবি, মধ্যবর্তী নির্বাচনের পর জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তাঁর ভাষ্য, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে বেশি তেল পরিবাহিত হচ্ছে। পারস্য উপসাগর থেকে অপরিশোধিত তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে তেল চলাচল বাড়ার পাশাপাশি ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ তেহরানের অর্থনীতিকে কার্যকরভাবে চাপে ফেলেছে।
ট্রাম্প বলেন, ‘এটি একটি চমৎকার পরিস্থিতি।’
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রকৃত অর্থে যুদ্ধে জড়ায়নি বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, বি-২ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর ‘এপিক ফিউরি’সহ আরও হামলা চালানো হয়েছে। তবে তাঁর মতে, দীর্ঘ সময় ধরে—ছয় মাস বা তারও বেশি সময় ধরে—ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রকৃত অর্থে কোনো যুদ্ধ হয়নি।
ট্রাম্প বলেন, ‘আমি এটিকে ইউক্রেনের যুদ্ধ কিংবা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ হিসেবে বিবেচনা করি না।’
ইরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা আগাম প্রকাশ করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ইরানের কাছে থাকা প্রায় এক হাজার পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের ভবিষ্যৎ নিয়ে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে বলে জানান তিনি। ইউরেনিয়ামের এই মজুতকে ট্রাম্প ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা ‘পারমাণবিক ধূলিকণা’ বলে অভিহিত করেন।
ট্রাম্প বলেন, ওই ইউরেনিয়াম শত শত টন পাথরের নিচে চাপা পড়ে থাকলেও সেখানে এর উপস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট নন। বিষয়টি ইরানের সঙ্গে আলোচনার অন্যতম ইস্যু। এ নিয়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত কী হয়, তা দেখা যাবে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। গত কয়েক দিনে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১০ ডলারের বেশি কমে প্রায় ১০৪ ডলারে নেমে এসেছে। তবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পেট্রলের গড় দাম দেশটির ইতিহাসে যেকোনো প্রশাসনের আমলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্যে ইরান ইস্যুতে তুলনামূলক সংযত অবস্থান দেখা গেছে। তবে দেশটির সঙ্গে সংঘাত নিয়ে প্রশ্নের জবাব দিলেও তিনি বেশি গুরুত্ব দিয়েছেন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য বিজয়ের প্রসঙ্গে। এতে ইঙ্গিত মিলেছে, অন্তত সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক প্রধান হিসেবে দায়িত্ব পালনের চেয়ে নির্বাচনী রাজনীতিতেই তাঁর মনোযোগ বেশি।
ইরানে আপাতত নতুন হামলার পরিকল্পনা নেই: ট্রাম্প
ইরানে আপাতত নতুন করে হামলার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তবে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো
৩সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৪মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনরা
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৪‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৫প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ, গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক