Morning Times
সাম্প্রতিক
সদ্যগাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ সদ্যগাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু, অর্ধশত কারখানায় ছুটি সদ্যমজুরি বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় সদ্যরাজধানীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত সদ্যমিরপুরে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ সদ্যএবার বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ সদ্যরাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ নিহত ৪ সদ্য‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে নয়াদিল্লী’ সদ্যজনগণকে আহ্বান করব, আবারও রাজপথে নামুন: নাহিদ ইসলাম সদ্যওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর সদ্যগাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ সদ্যগাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু, অর্ধশত কারখানায় ছুটি সদ্যমজুরি বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় সদ্যরাজধানীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত সদ্যমিরপুরে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ সদ্যএবার বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ সদ্যরাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ নিহত ৪ সদ্য‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে নয়াদিল্লী’ সদ্যজনগণকে আহ্বান করব, আবারও রাজপথে নামুন: নাহিদ ইসলাম সদ্যওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

মর্নিং টাইমস ডেস্ক ৪ নভেম্বর ২০২৬, ৪:৫৪ এএম
আপডেট: ৪ নভেম্বর ২০২৬, ৫:৫০ এএম
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজ বুধবার সকাল থেকে গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জসহ বিপুল পরিমাণ কাঁদানে গ্যাস (টিয়ারশেল) ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের অবস্থান নেওয়ার মাধ্যমে এই উত্তেজনার সৃষ্টি হয়।

গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক হাজার শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে উত্তেজিত শ্রমিকরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে বলেন, “সকাল থেকে পুরো এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল। তবে সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানা এলাকায় আনুমানিক ২ থেকে ৪ হাজার শ্রমিক হঠাৎ রাস্তায় নেমে আসেন। এ সময় সড়ক সরাতে গেলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে টিয়ারশেল ছুড়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “এর আগে সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকেও কিছু শ্রমিক জড়ো হয়েছিলেন, তাদেরও দ্রুত সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কাশিমপুরের দিকে কিছুটা উত্তেজনা থাকায় আমরা সেখানে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছি।”

সাভারে লাঠিচার্জ ও টিয়ারশেল

এদিকে, সাভারের হেমায়েতপুর এলাকায় আজ সকালে শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে শ্রমিকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সেখানেও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

অন্যদিকে, ঢাকা ও গাজীপুরের পাশাপাশি আজ সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন পোশাক কারখানার সামনে শ্রমিকদের ভিড় দেখা গেছে। তবে জেলা পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো শিল্পাঞ্চল জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী ও পুলিশ।

‘ধৈর্য ধরুন, দ্রুতই মজুরি ঘোষণা হবে’: বিজিএমইএ সভাপতি

আন্দোলনরত শ্রমিকদের শান্ত থাকার এবং ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সভাপতি। তিনি বলেন, “শ্রমিকদের নতুন বেতন কাঠামোর জন্য ইতোমধ্যে একটি মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাদের স্বাধীন ও সুষ্ঠুভাবে কাজ করতে দিতে হবে। খুব দ্রুতই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।”

ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের কোনো ধরনের উসকানিতে কান না দিয়ে এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে ধৈর্য ধারণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়