Morning Times
সাম্প্রতিক
সদ্যমার্কিন মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনরা সদ্যদক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজির দাম সবচেয়ে বেশি বাংলাদেশে সদ্যসাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সদ্যইরানে আপাতত নতুন হামলার পরিকল্পনা নেই: ট্রাম্প সদ্যশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও ইট-পাটকেলে রণক্ষেত্র নারায়ণগঞ্জ সদ্যগাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ সদ্যআমি ব্যালটে থাকলে বিপুল ভোটে জিতে যেতাম: ট্রাম্প সদ্যগাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু, অর্ধশত কারখানায় ছুটি সদ্যমজুরি বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় সদ্যরাজধানীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত সদ্যমার্কিন মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনরা সদ্যদক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজির দাম সবচেয়ে বেশি বাংলাদেশে সদ্যসাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সদ্যইরানে আপাতত নতুন হামলার পরিকল্পনা নেই: ট্রাম্প সদ্যশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও ইট-পাটকেলে রণক্ষেত্র নারায়ণগঞ্জ সদ্যগাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ সদ্যআমি ব্যালটে থাকলে বিপুল ভোটে জিতে যেতাম: ট্রাম্প সদ্যগাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু, অর্ধশত কারখানায় ছুটি সদ্যমজুরি বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় সদ্যরাজধানীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও ইট-পাটকেলে রণক্ষেত্র নারায়ণগঞ্জ

মর্নিং টাইমস ডেস্ক ৪ নভেম্বর ২০২৬, ৬:৩১ এএম
আপডেট: ৪ নভেম্বর ২০২৬, ৭:১৪ এএম
শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও ইট-পাটকেলে রণক্ষেত্র নারায়ণগঞ্জ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। জবাবে শ্রমিকেরা ইটপাটকেল ছুড়লে পুরো কাঠেরপুল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভে অংশ নেন।

একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে যোগ দেন। এতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির অন্তত চার প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে গতকাল দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মানবপ্রাচীর তৈরি করে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলেও তা ভেঙে শ্রমিকেরা মূল সড়কে উঠে আসেন।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়