Morning Times
সাম্প্রতিক
সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যহামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন সদ্যপাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার সদ্যএসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্যনেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যহামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন সদ্যপাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার সদ্যএসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্যনেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ছবি: সংগৃহীত

১৯৯২ সালে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় উগ্র হিন্দুত্ববাদীদের হাতে বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য টেলিভিশনে দেখে কেঁদে ফেলেছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী।

গতকাল শনিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ স্মৃতিচারণ করেন তিনি।

সাক্ষাৎকারে সোনিয়া গান্ধী বলেন, টেলিভিশনের পর্দায় বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখার সময় নিজেকে সামলাতে পারেননি তিনি। কেঁদে ফেলেছিলেন। ওই মুহূর্তেই তাঁর উপলব্ধি হয়েছিল, ভারতের সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা রক্ষায় দেশটিকে দীর্ঘ ও কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, ওই সময় উত্তর প্রদেশে রামজন্মভূমি আন্দোলনের নামে যে সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো হয়েছিল, তার পেছনে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির সরাসরি ভূমিকা ছিল।

সোনিয়া গান্ধীর ভাষ্য, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা তাঁকে উপলব্ধি করিয়েছিল যে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু ও তাঁদের সহকর্মীদের গড়ে তোলা ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী ভারতের স্বপ্ন বড় ধরনের সংকটের মুখে পড়তে যাচ্ছে।

একই সঙ্গে ভারতে উগ্র হিন্দুত্ববাদের রাজনৈতিক উত্থানের পেছনে অতীতে কংগ্রেসেরও কিছু ব্যর্থতা ও ভূমিকা ছিল বলে স্বীকার করেন প্রবীণ এই রাজনীতিক।

এদিকে বাবরি মসজিদ ধ্বংস নিয়ে সোনিয়া গান্ধীর মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি কংগ্রেসকে ‘হিন্দুবিরোধী’ আখ্যা দিয়ে সমালোচনা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রদীপ ভাণ্ডারি লেখেন, বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলেন সোনিয়া গান্ধী। একইভাবে তিনি বাটলা হাউসের ঘটনার জন্যও কেঁদেছিলেন। এসবের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, কংগ্রেস মূলত বাবরপন্থী ও ভগবান রামবিরোধী। এই দ্বিচারিতার কারণে সোনিয়া গান্ধীর ভোটব্যাংক ক্রমেই কমতে থাকবে।

সূত্র: দ্য গার্ডিয়ান​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়