Morning Times
সাম্প্রতিক
সদ্যসীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান সদ্যসৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত সদ্যডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ সদ্যইতিহাস গড়ে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি সদ্যনয়াপল্টনে নেতাকর্মীদের ঢল, তারেক রহমানের নেতৃত্বে র‍্যালি শুরু সদ্যজুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী সদ্যমানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৩ মরদেহ ঘিরে রহস্য সদ্যআর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী সদ্যজামালপুরে ট্রাকচাপায় শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী নিহত সদ্য‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠন করবে বিরোধী জোট সদ্যসীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান সদ্যসৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত সদ্যডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ সদ্যইতিহাস গড়ে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি সদ্যনয়াপল্টনে নেতাকর্মীদের ঢল, তারেক রহমানের নেতৃত্বে র‍্যালি শুরু সদ্যজুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী সদ্যমানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৩ মরদেহ ঘিরে রহস্য সদ্যআর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী সদ্যজামালপুরে ট্রাকচাপায় শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী নিহত সদ্য‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠন করবে বিরোধী জোট
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

সময় এসেছে নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর পুনরুদ্ধারের: বিজেপি এমপি নিশিকান্ত

সময় এসেছে নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর পুনরুদ্ধারের: বিজেপি এমপি নিশিকান্ত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর পুনরুদ্ধারের সময় এসেছে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ঝাড়খন্ডের লোকসভা সদস্য নিশিকান্ত দুবে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐতিহাসিক নীতির সমালোচনা করে তিনি অভিযোগ করেছেন, তৎকালীন ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত এসব অঞ্চল নেহরু জোর করে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন।

শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশিকান্ত দুবে এসব দাবি করেন।

তিনি বলেন, তৎকালীন ত্রিপুরা রাজ্যের মহারাজা বীর বিক্রম সিং নেহরুর ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। একই সঙ্গে সিলেট ও চট্টগ্রামে গণভোট আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

১৯৪৬ সালের নোয়াখালী দাঙ্গার জন্য নেহরুর রাজনৈতিক উদাসীনতাকে দায়ী করে নিশিকান্ত দুবে আরও অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে না থাকায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। এ কারণে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী পুনরুদ্ধার করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বিজেপি নেতার এমন বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন ত্রিপুরার রাজপরিবারের বংশধর ও ‘তিপ্রা মথা’ দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রদ্যোৎ মাণিক্য দাবি করেন, দেশভাগের সময় ত্রিপুরার একটি বড় অংশ পাকিস্তানের হাতে তুলে দেওয়া ছিল ঐতিহাসিক ভুল। তাঁর মতে, চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে থাকলে শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ নিয়ে দেশটির নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ থাকত না।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা নিশিকান্ত দুবে ভারতের ঝাড়খন্ডের গোড্ডা লোকসভা আসনের নির্বাচিত সংসদ সদস্য। এ আসনেই আদানি গ্রুপের বিতর্কিত বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়