Morning Times
সাম্প্রতিক
সদ্যহামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যসাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন সদ্যবাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধে যেতে বাধ্য করেছে রাশিয়া: জাতিসংঘ সদ্যখুলনায় যুবদল নেতাকে গুলি, প্রতিবাদে দল ছাড়ার ঘোষণা সদ্য‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’, সেই নারী ব্যবসায়ী কারাগারে সদ্যদেশে ফিরলে ন্যায়বিচার ফেস করবেন শেখ হাসিনা, মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যজাপানের সঙ্গে গোপন চুক্তিতে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপি সদ্যকক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর শিক্ষিকা মুক্তার মৃতদেহ উদ্ধার সদ্যহামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যসাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন সদ্যবাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধে যেতে বাধ্য করেছে রাশিয়া: জাতিসংঘ সদ্যখুলনায় যুবদল নেতাকে গুলি, প্রতিবাদে দল ছাড়ার ঘোষণা সদ্য‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’, সেই নারী ব্যবসায়ী কারাগারে সদ্যদেশে ফিরলে ন্যায়বিচার ফেস করবেন শেখ হাসিনা, মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যজাপানের সঙ্গে গোপন চুক্তিতে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপি সদ্যকক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর শিক্ষিকা মুক্তার মৃতদেহ উদ্ধার
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৭ অক্টোবর ২০২৬, ৫:০০ পিএম
আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ৬:০৯ পিএম

জাপানের সঙ্গে গোপন চুক্তিতে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপি

জাপানের সঙ্গে গোপন চুক্তিতে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপি
ছবি: সংগৃহীত

ক্ষমতা দীর্ঘায়িত করতে জাপানের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে দেশের জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, অতীতে এমন ঘটনা ঘটলেও এবার দেশের মানুষ তা মেনে নেবে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

কর্মসূচিতে এনসিপির অন্য নেতারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তাঁদের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁদের বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে।

সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে অভিযোগ করে নেতারা বলেন, ক্ষমতার সুযোগ নিয়ে বিএনপি দেশকে আবারও লুণ্ঠনের দিকে ঠেলে দিচ্ছে। তাঁদের দাবি, বর্তমান সরকারের স্থায়িত্ব এক থেকে দুই বছরের বেশি হবে না।

এনসিপির নেতারা আরও অভিযোগ করেন, দেশে গণতন্ত্র ছিনতাই করা হচ্ছে। আগামী নির্বাচনে নিজেদের সুবিধা নিশ্চিত করতে বিএনপি এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় নিজেদের লোক বসানোর চেষ্টা করছে বলেও দাবি করেন তাঁরা।

বিদেশ সফরে প্রধানমন্ত্রী তাঁর সমালোচকদের বদলে তোষামোদকারী ও বিরোধীদের বিরুদ্ধে কথা বলতে পারেন—এমন ব্যক্তিদের সফরসঙ্গী করছেন বলে অভিযোগ করেন এনসিপির নেতারা।

কর্মসূচিতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আগে সন্ত্রাসীদের অস্ত্র হাতে মাঠে নামতে দেখা যেত, এখন মন্ত্রীরাও অস্ত্র নিয়ে মাঠে নামছেন বলে অভিযোগ উঠছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘সন্ত্রাসীরা মন্ত্রী হয়েছে, নাকি মন্ত্রীরা সন্ত্রাসী হয়েছেন?’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারের ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর বর্তালেও তাঁর পরিবর্তে প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের লন্ডন সফরের সফরসঙ্গীদের সমালোচনা করে তিনি আরও বলেন, তাঁরা জানেন, দুই বছরের বেশি ক্ষমতায় থাকা সম্ভব হবে না। এ কারণে ওই সময়ের মধ্যেই দেশ থেকে সম্পদ লুটে বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা করছেন বলে অভিযোগ করেন তিনি।

আখতার হোসেন বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে; কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের এলাকাতেও অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি সাথী আকতারের অবিলম্বে মুক্তি দাবি করেন।

জাপানের সঙ্গে চুক্তির সুযোগ নিয়ে কোনো দেশকে বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন আখতার হোসেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে সুবিধা নিতে সরকার বিভিন্ন জায়গায় দলীয় লোক বসাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ বলেন, মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে কথা বলতেও ভয় লাগে। তাঁর অভিযোগ, এলাকার সংসদ সদস্য গুলশানে থাকেন, আর তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস), সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) ও একটি কথিত গুণ্ডা বাহিনী এলাকা পরিচালনা করছে।

ছাত্র-জনতার রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে আবারও কলঙ্কিত করছে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ।

এনসিপির নেতা হান্নান মাসউদ বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও চাঁদার পরিমাণ দ্বিগুণ হওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে খালেদা জিয়ার চিকিৎসাও নিশ্চিত করতে পারেনি; তারা দেশের মানুষের নিরাপত্তা কীভাবে দেবে? বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলই দেশের সম্পদ লুণ্ঠন করেছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, এনসিপির নেতা সরোয়ার তুষার বিএনপিকে ‘ক্ষুদে বাকশাল’ আখ্যা দিয়ে বলেন, মোহাম্মদপুরকে অপরাধের পরীক্ষাগার বানানো হয়েছে। তাঁর অভিযোগ, নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে।

গণভোট বাস্তবায়ন না করা হলে এ সরকার ইতিহাসে ‘গণভোট হরণকারী’ হিসেবে চিহ্নিত হবে বলেও মন্তব্য করেন সরোয়ার তুষার।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়