Morning Times
সাম্প্রতিক
সদ্যহামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যসাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন সদ্যবাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধে যেতে বাধ্য করেছে রাশিয়া: জাতিসংঘ সদ্যদেশে ফিরলে ন্যায়বিচার ফেস করবেন শেখ হাসিনা, মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যজাপানের সঙ্গে গোপন চুক্তিতে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপি সদ্যকক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর শিক্ষিকা মুক্তার মৃতদেহ উদ্ধার সদ্য‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’ সদ্যরাউজানে পিস্তল ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই সদ্যহামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যসাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন সদ্যবাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধে যেতে বাধ্য করেছে রাশিয়া: জাতিসংঘ সদ্যদেশে ফিরলে ন্যায়বিচার ফেস করবেন শেখ হাসিনা, মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যজাপানের সঙ্গে গোপন চুক্তিতে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপি সদ্যকক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর শিক্ষিকা মুক্তার মৃতদেহ উদ্ধার সদ্য‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’ সদ্যরাউজানে পিস্তল ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৭ অক্টোবর ২০২৬, ৪:২৪ পিএম
আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ৫:৪০ পিএম

রাউজানে পিস্তল ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

রাউজানে পিস্তল ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

জমি রেজিস্ট্রি করতে ২৫ লাখ টাকা নিয়ে উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে যাচ্ছিলেন এক নারী। পথে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন তাঁর অটোরিকশার গতিরোধ করেন। তাঁদের দুজন পিস্তল ঠেকিয়ে বলেন, ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব।’ এরপর ওই নারীর ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার নারীর নাম শামসুন নাহার (৫০)। তিনি উপজেলার পূর্ব গুজরা বড় ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা হাজী মুহাম্মদ আফজালের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, শামসুন নাহার অটোরিকশায় করে রাউজান সদরের সাবরেজিস্ট্রার কার্যালয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই স্বজন। পথে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন তাঁদের অটোরিকশার গতিরোধ করেন। তাঁদের দুজনের হাতে পিস্তল ছিল। অস্ত্রের মুখে শামসুন নাহারের ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁরা পালিয়ে যান।

শামসুন নাহার বলেন, জমি রেজিস্ট্রি করার জন্য তিনি ২৫ লাখ টাকা নিয়ে কার্যালয়ে যাচ্ছিলেন। পথে অস্ত্রধারীরা তাঁর অটোরিকশা আটকে টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেন।

এ ঘটনায় তিনি রাউজান থানায় মামলা করেছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়