Morning Times
সাম্প্রতিক
সদ্যবিশ্ববাজারে তেলের দামে বড় পতন সদ্যমিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার সদ্যসহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যদেশ অস্থিতিশীল করতে পরাজিত শক্তি ষড়যন্ত্র চলছে: রিজভী সদ্যনারায়ণগঞ্জে ৯ মাসে ১০৩ খুন, উদ্বেগ বাড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সদ্যযশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২ পুলিশ সদস্য ক্লোজ সদ্যঅগ্নিসন্ত্রাসের জন্য জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে সদ্যশ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সদ্যতরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেয়ার আবেদন শুরু সদ্যকারখানা সচল থাকলে জীবিকা সুরক্ষিত থাকবে: ডিসি ফরিদা খানম সদ্যবিশ্ববাজারে তেলের দামে বড় পতন সদ্যমিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার সদ্যসহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যদেশ অস্থিতিশীল করতে পরাজিত শক্তি ষড়যন্ত্র চলছে: রিজভী সদ্যনারায়ণগঞ্জে ৯ মাসে ১০৩ খুন, উদ্বেগ বাড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সদ্যযশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২ পুলিশ সদস্য ক্লোজ সদ্যঅগ্নিসন্ত্রাসের জন্য জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে সদ্যশ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সদ্যতরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেয়ার আবেদন শুরু সদ্যকারখানা সচল থাকলে জীবিকা সুরক্ষিত থাকবে: ডিসি ফরিদা খানম
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২ নভেম্বর ২০২৬, ৫:২২ পিএম
আপডেট: ২ নভেম্বর ২০২৬, ৭:৪৬ পিএম

শেনজেন ভিসা প্রক্রিয়া বন্ধ করল ঢাকার সুইডেন দূতাবাস

শেনজেন ভিসা প্রক্রিয়া বন্ধ করল ঢাকার সুইডেন দূতাবাস
ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস থেকে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে শেনজেন ভিসাসংক্রান্ত কোনো নির্দেশনা বা সহায়তা দেওয়ার এখতিয়ারও আর দূতাবাসটির নেই বলে জানানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় সুইডেন দূতাবাস আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না। ফলে এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র (ইনভাইটেশন লেটার), আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয় কিংবা এ-সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য সেবাগ্রহীতাদের সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে। এ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য সংস্থাটির ওয়েবসাইটের লিংকও দেওয়া হয়েছে।

শেনজেন ভিসা ইউরোপের ২৯টি দেশে প্রবেশের জন্য একটি স্বল্পমেয়াদি অনুমতিপত্র। এই ভিসা ব্যবহার করে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন শেনজেন চুক্তিভুক্ত দেশগুলোতে অবাধে ভ্রমণ করা যায়।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, শেনজেন ভিসাসংক্রান্ত কোনো ধরনের নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার অনুমোদন এখন আর দূতাবাসের নেই।

এ অবস্থায় ভিসা আবেদনকারী ও তাঁদের স্পন্সরদের শেনজেন ভিসাসংক্রান্ত যাবতীয় প্রশ্ন ও যোগাযোগের জন্য দূতাবাসের পরিবর্তে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

ওয়েবসাইট: https://www.migrationsverket.se/​​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়