রাজনৈতিক দলগুলোতে পরিবারকেন্দ্রিক নেতৃত্বের প্রভাব থাকায় নেতৃত্বে বৈচিত্র্য তৈরি হচ্ছে না। একই সঙ্গে রাজনীতিতে কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি এবং কয়েকটি দলে নারী নেতৃত্বের বিকাশও ঘটেনি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রোববার রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির প্রধান কার্যালয় মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল রাজনৈতিক কর্মকাণ্ডে সহিংসতা কমে আসবে। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।
রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় বেশ কিছু সুপারিশ করেছে টিআইবি। সংস্থাটির মতে, এ লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এর প্রয়োজনীয় সংশোধন করতে হবে।
আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত সহজ করার পাশাপাশি নির্দিষ্ট সময় পরপর তা পর্যালোচনার সুপারিশ করেছে সংস্থাটি। একই সঙ্গে শর্ত পূরণ সাপেক্ষে নির্দিষ্ট মেয়াদ শেষে নিবন্ধন নবায়নের ব্যবস্থাও রাখার কথা বলা হয়েছে।
টিআইবির আরেকটি সুপারিশ হলো, আরপিও, ১৯৭২ অনুযায়ী সংসদ সদস্য নির্বাচনে অযোগ্য কোনো ব্যক্তিকে নিবন্ধিত রাজনৈতিক দলের সাধারণ কমিটির সদস্য করা যাবে না।
নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় দলীয় সদস্যদের গোপন ভোটে গঠিত প্যানেল থেকে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীর অন্তত তিন বছরের দলীয় সদস্যপদ থাকা বাধ্যতামূলক করারও সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া সব রাজনৈতিক দলের আর্থিক প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে টিআইবি।
রাজনীতিতে কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি: টিআইবি
রাজনৈতিক দলগুলোতে পরিবারকেন্দ্রিক নেতৃত্বের প্রভাব থাকায় নেতৃত্বে বৈচিত্র্য তৈরি হচ্ছে না। একই সঙ্গে রাজনীতিতে কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি এবং কয়েকটি দলে নারী
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
২আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ৫০ কারখানায়
৩আতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন
৪তাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার
৫শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস
এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
২‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৩তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৪‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক