Morning Times
সাম্প্রতিক
সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৪ অক্টোবর ২০২৬, ২:৩৮ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ৫:৫৭ পিএম

গণ-অভ্যুত্থান বেহাত হয়ে গেছে: নাহিদ ইসলাম

গণ-অভ্যুত্থান বেহাত হয়ে গেছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, তারেক রহমানের কারণে গণ-অভ্যুত্থানের অর্জন হাতছাড়া হয়েছে। সেই অর্জন পুনরুদ্ধারে রাজপথে আন্দোলনে নামা ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলীয়করণের প্রতিবাদে আয়োজিত সমাবেশের প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের সময় বিএনপি আন্দোলনে যুক্ত ছিল। ছাত্রদলের অনেক নেতা আহত ও নিহত হয়েছেন। তবে বিএনপির রাজনৈতিক নেতারা গত ১৬ থেকে ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলেছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, তাঁদের মধ্যে পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা নেই।

নাহিদ ইসলাম বলেন, ২০২৬ সালের নির্বাচনে গণভোটে সবাই মিলে ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন। তাঁদের কাছে ‘হ্যাঁ’ ছিল পরিবর্তন ও সংস্কারের প্রতীক। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর জুলাই সনদকে অবজ্ঞা করেছে এবং গণভোটের রায় অস্বীকার করেছে। তাঁর ভাষায়, গণভোটের রায় প্রত্যাখ্যানের মধ্য দিয়ে দলটি গণ-অভ্যুত্থানের শহীদদের সঙ্গে প্রতারণা করেছে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেশকে আবার পুরোনো ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে।

জ্বালানি সংকটের চিত্র তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, সরকারি হিসাব অনুযায়ী, দেশে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৮০০ টাকা। অথচ খুচরা বাজারে একটি সিলিন্ডার কিনতে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। নির্বাচনের পরও এই গ্যাসের দাম ১ হাজার ২০০ টাকা ছিল বলে উল্লেখ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সময়ের পরিস্থিতির সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করে নাহিদ ইসলাম বলেন, তখন বিশ্বযুদ্ধের পরিস্থিতি ও পুলিশের দুর্বলতা ছিল। তা সত্ত্বেও ছাত্র-জনতা মাঠে সক্রিয় ছিল এবং দেশের পরিস্থিতি এখনকার মতো এতটা খারাপ হয়নি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, শনিবার সকালেও গায়ক আসিফ আকবরের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, সমাজের যে শ্রেণির নাগরিকই হোন না কেন, রাষ্ট্রে কারও নিরাপত্তা নিশ্চিত নয়। নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকারও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর মতে, দেশে এ ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য চলতে দেওয়া যায় না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বে থাকলে কোনোভাবেই দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। জ্বালানি খাতে ব্যর্থতার দায় নিয়ে জ্বালানিমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি।

এ ছাড়া গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন, সংবিধান সংশোধন কমিটির নামে চলমান কর্মকাণ্ড বন্ধ এবং সংসদে পাস হওয়া কর্তৃত্ববাদী আইনগুলো পরিবর্তনের দাবি জানান এনসিপির আহ্বায়ক। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়