Morning Times
সাম্প্রতিক
সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা সদ্য‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ সদ্যফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির সদ্যবাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির সদ্যমেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড় সদ্য৯ গুলিতে আহত দাবি করে হাসিনার বিরুদ্ধে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’ সদ্যসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন অসম্ভব: রিজভী সদ্যদুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা সদ্যরাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল সদ্যএইচএসসিতে ফেল, কেড়ে নিল ৫ পরীক্ষার্থীর প্রাণ সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা সদ্য‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ সদ্যফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির সদ্যবাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির সদ্যমেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড় সদ্য৯ গুলিতে আহত দাবি করে হাসিনার বিরুদ্ধে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’ সদ্যসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন অসম্ভব: রিজভী সদ্যদুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা সদ্যরাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল সদ্যএইচএসসিতে ফেল, কেড়ে নিল ৫ পরীক্ষার্থীর প্রাণ
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ৩১ অক্টোবর ২০২৬, ৫:৩২ পিএম
আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ৬:৫৫ পিএম

এইচএসসিতে ফেল, কেড়ে নিল ৫ পরীক্ষার্থীর প্রাণ

এইচএসসিতে ফেল, কেড়ে নিল ৫ পরীক্ষার্থীর প্রাণ

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দেশের চার জেলায় পাঁচ পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ফল প্রকাশের পর রাত পর্যন্ত সাতক্ষীরা, লক্ষ্মীপুর ও ঠাকুরগাঁওয়ে একজন করে এবং মাগুরায় দুজন পরীক্ষার্থীর মৃত্যুর খবর আসে।

এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত ২২ বছরের মধ্যে এ হার সর্বনিম্ন।

ফল প্রকাশের পর সাতক্ষীরার তালা উপজেলায় হৃদয় সরদার (২০) নামে এক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। দুপুরে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজেদের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকে হতাশায় ছিলেন হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এদিকে মাগুরা সদর উপজেলার আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক ঘটনায় দুই পরীক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁরা হলেন বাপ্পি হোসাইন ও অনন্যা শিকদার।

বাপ্পি সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে। তিনি এ বছর শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

অন্যদিকে অনন্যা শিকদার সদর উপজেলার নতুনগ্রাম এলাকার অনিল শিকদারের মেয়ে। তিনি কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন।

লক্ষ্মীপুরের কমলনগরে ভূমিকা রানী দাস (১৮) নামে এক পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ফল প্রকাশের পর তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছেন বলে জানতে পারেন। এরপর পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে তাঁর মৃত্যু হয়।

এ ছাড়া ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাব্বিল হোসেন (১৮) নামে এক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার খোলড়া বালিয়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। রাব্বিল ওই এলাকার রমজান আলীর ছেলে।

জানা গেছে, প্রকাশিত ফলাফলে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর হতাশ হয়ে পড়েন রাব্বিল। পরিবারের ধারণা, পরীক্ষার ফল নিয়ে হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।​

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়