Morning Times
সাম্প্রতিক
সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস সদ্যমিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন সদ্যরাজনীতিতে কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি: টিআইবি সদ্যপোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা সদ্যশ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যরাজধানীর সাত রুটে চলবে ৮৬১ বাস, পরিচালনায় ৭ কোম্পানি সদ্যবিক্ষোভ ও সংঘর্ষে ফের উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ সদ্যমিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ সদ্যবিডিআর হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ ডিবি হেফাজতে সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস সদ্যমিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন সদ্যরাজনীতিতে কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি: টিআইবি সদ্যপোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা সদ্যশ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যরাজধানীর সাত রুটে চলবে ৮৬১ বাস, পরিচালনায় ৭ কোম্পানি সদ্যবিক্ষোভ ও সংঘর্ষে ফের উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ সদ্যমিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ সদ্যবিডিআর হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ ডিবি হেফাজতে
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ১ নভেম্বর ২০২৬, ৭:৪৩ এএম
আপডেট: ১ নভেম্বর ২০২৬, ৯:২৬ এএম

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে তিনি এ ঘোষণা দেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, রোববার মজুরি বোর্ড গঠন করা হবে।

তৈরি পোশাক খাতে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এসব দাবিতে রোববার রাজধানীর মিরপুর ও গাজীপুরে সড়ক অবরোধ করেন তাঁরা। মিরপুরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

এর আগের দিন শনিবারও মিরপুর, সাভার ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং বিভিন্ন কারখানা ও মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন। এ বিষয়ে সরকার এবং পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ একমত হয়েছে। শ্রমিক প্রতিনিধিরাও তাঁদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন। রোববারের মধ্যেই বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করা হবে।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়