রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট র্যাশনালাইজেশন কার্যক্রমের আওতায় সাতটি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সাতটি পরিবহন কোম্পানির অধীনে এসব রুটে ৮৬১টি বাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রোববার দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তালিকা অনুযায়ী, সাতটি রুটের মধ্যে রয়েছে গাজীপুরের শিববাড়ী থেকে আজিমপুর, টঙ্গী থেকে আজিমপুর, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জের চুনকুটিয়া, মোহাম্মদপুরের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার, ঘাটারচর থেকে চিটাগাং রোড-কাঁচপুর, ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরের ধউর এবং মিরপুর-১ থেকে কাকলী-বনানী সার্কুলার রুট।
পরিকল্পনা অনুযায়ী, শিববাড়ী-আজিমপুর রুটে ভিআইপি সিটি পরিবহনের ২৫৩টি বাস চলবে। টঙ্গী-আজিমপুর রুটে ঢাকা ঢাকা সিটি পরিবহনের ২০টি এবং মিরপুর চিড়িয়াখানা-চুনকুটিয়া রুটে চিড়িয়াখানা সিটি পরিবহনের ১৩৩টি বাস চলাচল করবে।
অন্যদিকে ঘাটারচর-ডেমরা রুটে রমজান আলী সিটি পরিবহনের ৮০টি, ঘাটারচর-কাঁচপুর রুটে থ্রি স্টার সিটি পরিবহনের ১২০টি এবং ঘাটারচর-ধউর রুটে পি. পি. বি. সিটি পরিবহনের ২২৫টি বাস পরিচালনার কথা রয়েছে। এ ছাড়া মিরপুর-১ থেকে কাকলী সার্কুলার রুটে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের ৩০টি বাস চলবে।
সাতটি রুটের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ২০০ কিলোমিটার। এসব পথে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ও সাধারণ (নন-এসি) দুই ধরনের বাসই চলাচল করবে।
রুট র্যাশনালাইজেশন ব্যবস্থার আওতায় চলাচলকারী বাসের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এসব নির্দেশনায় বাস পরিচ্ছন্ন ও যাত্রী পরিবহনের উপযোগী রাখার পাশাপাশি সামনে ও পেছনে ডিজিটাল বোর্ডে রুট নম্বর, যাত্রার শুরুর ও শেষ গন্তব্য এবং গাড়ির ক্রমিক নম্বর প্রদর্শনের কথা বলা হয়েছে।
এ ছাড়া প্রতিটি বাসে যাত্রাপথের স্টপেজের তালিকা সংরক্ষণ করতে হবে। চালক ও সহকারীদের পরিচ্ছন্ন পোশাক পরা এবং যাত্রীদের সঙ্গে ভদ্র ও সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করতে হবে। নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানো-নামানো যাবে না। অতিরিক্ত যাত্রী পাওয়ার আশায় কোনো স্টপেজে নির্ধারিত সময়ের বেশি অপেক্ষা করাও নিষিদ্ধ। পাশাপাশি সড়কে অন্য যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি এবং নিয়মবহির্ভূতভাবে ওভারটেকিং করা যাবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, দেশের তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী একটি বড় সম্পদ। এই জনশক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে হলে সব ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি। অতীতে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং প্রভাবশালী মহলকে প্রশ্রয় দেওয়ার কারণে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের ফলে পরিবর্তনের কার্যক্রম গতি পেয়েছে।
তিনি আরও বলেন, সাতটি রুটে বাস চলাচলের মধ্য দিয়ে যে উদ্যোগের সূচনা হলো, তা কেবল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে ঢাকার ৩২টি রুটে এ ব্যবস্থা চালু করা হবে। প্রতিটি রুটের বাসে পৃথক রং নির্ধারণের পাশাপাশি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। এ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মহাসচিব মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।
রাজধানীর সাত রুটে চলবে ৮৬১ বাস, পরিচালনায় ৭ কোম্পানি
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট র্যাশনালাইজেশন কার্যক্রমের আওতায় সাতটি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সাতটি পরিবহন কোম্প
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
২আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ৫০ কারখানায়
৩আতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন
৪তাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার
৫শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস
এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
২‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৩তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৪‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক